1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে স্বর্গীয় পিতা-মাতার স্বরণিকা জীবনমগ্ন কবিতাপাঠ, সাংস্কৃতিক নিবেদন ও গুণীজন সম্মাননা - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

কেশবপুরে স্বর্গীয় পিতা-মাতার স্বরণিকা জীবনমগ্ন কবিতাপাঠ, সাংস্কৃতিক নিবেদন ও গুণীজন সম্মাননা

  • প্রকাশিত : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২১৯ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়নের হাড়িয়াঘোপে আত্মনিবেদিত পূণ্যার্থী বলাই দেবনাথের আয়োজনে তার স্বর্গীয় পিতা উপেন্দ্র দেবনাথ-স্বর্গীয় মাতা অঞ্জু দেবনাথ-স্বরণিকা জীবনমগ্ন আলোচনা,কবিতা পাঠ,সাংস্কৃতিক নিবেদন ও গুণীজন সম্মাননা দেওয়া হয়। উদ্ধোধনী ঘোষক ছিলেন,বিশিষ্ট সাহিত্য সংগঠক ডা. কাদেরুজ্জামান,অতিথিবৃন্দের ফুল দিয়ে বরণ করে নেন,বলাই দেবনাথের সহধর্মিণী কানন বালা দেবী ও স্বর্গীয় পিতা-মাতার উদ্দেশ্যে অনুভূতি প্রকাশ করেন,বলাই দেবনাথ।

শণিবার (১৪ ডিসেম্বর) সারা দিনব্যাপী হাড়িয়াঘোপ সার্বজনীন কালী পূজা মন্দির প্রাঙ্গনে শিরাশুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক হরিপদ মজুমদার-এর সভাপতিত্বে এবং হাড়িয়াঘোপ আলোরপথে সাহিত্য ও সংস্কৃতি পরিষদের নির্বাহী পরিচালক বলাই দেবনাথ-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে জ্ঞানগভীর আলোচনা ও সঙ্গীত পরিবেশন করেন,প্রফেসর ড. সন্দীপক মল্লিক,বাংলা বিভাগ, ফার-ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,ঢাকা।

বিশেষ অতিথি ছিলেন,এ,এইচ,এম,জুলফিকার আলী,তথ্য অফিসার তথ্য অধিদপ্তর, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, পাঁজিয়া পূরবী খেলাঘরের সভাপতি ও পাঁজিয়া সমাজ কল্যান সংস্থার পরিচালক বাবুরালী গোলদার,৭১-মুক্তিযুদ্ধ গবেষক ও ইতিহাস লেখক বাংলাদেশ বেতার শিল্পী আমজাদ হোসেন (দাদা ভাই),বাংলাদেশ বেতারের শিল্পী চারন কবি বাবুল আহম্মেদ, ঝিকরগাছা রঘুনাথনগর কলেজের অধ্যাপক হোসাইন নজরুল হক,ভান্ডারখোলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবসর প্রাপ্ত) নূরুল ইসলাম, চুকনগর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক গোপাল কৃষ্ণ সরকার।

অনুষ্ঠানে আরও আলোচনা এবং কবিতা পাঠ করেন, হাড়িয়াঘোপ পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দীপংকর বিশ্বাস, প্রতাপপুর নেভারাণী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নবকৃষ্ণ দাস,শুভেচ্ছা বক্তব্য রাখেন, আলোর পথে সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি ডাঃ মকবুল হোসেন, বিশিষ্ট চিত্রশিল্পী ও চারুপীঠ একাডেমির প্রশিক্ষক মলয় বিশ্বাস,সঙ্গীত পরিবেশন করেন,লোকজ একাডেমির পরিচালক, বাংলাদেশ বেতার খুলনার কণ্ঠশিল্পী ও বিশিষ্ট গীতি কবি এস এম সিরাজুল ইসলাম ও সহযোগিবৃন্দ, কবি ও লেখক বিশ্বজিৎ ঘোষ,পিবিএইচ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রবিন কুমার মজুমদার,রংপুর কালীতলা জ্যোতী আলোচনা চক্রের সভাপতি প্রভাষক জ্যোতী বিশ্বাস, কবি ও ভ্যানচালক ইন্দ্র বিশ্বাস,বিদ্যানন্দকাটি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র সরকার, ভাণ্ডারখোলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রনব দাস,আলাদিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মজিদ, রামযাত্রা শিল্পী দেবুল চন্দ্র দাস, কৃষিবিদ আনোয়ার হোসেন,স্থানীয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রামপদ ঘোষ, কবি কার্তিক চন্দ্র সরকার, গীতিকার ইবাদুল ইসলাম, কবি ও নাট্যকার নিখিল দত্ত, শিশু কবি দীপ দেবনাথ, শিশু কবি শেখর রায়, শিশু কবি চিত্রা মজুমদার,শুকলাল বৈরাগী, ভগিরথ রায়, পল্লী চিকিৎসক আব্দুল গফ্ফারসহ বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক কবি।আলোচনা, কবিতা পাঠ,সাংস্কৃতিক নিবেদন ও গুণীজন সম্মাননা অনুষ্টানে ২৫ গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে কবি ও লেখক বিশ্বজিৎ ঘোষ সম্পাদিত কমলরেখা সাহিত্য পত্র গুণীজনদের হাতে তুলে দেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।