1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে এনপিএস-এর আয়োজনে প্রতিবন্ধী, দুস্থ-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

কেশবপুরে এনপিএস-এর আয়োজনে প্রতিবন্ধী, দুস্থ-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৮ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর || যশোরের কেশবপুরে সার্বজনীন বিশ্ব মানবাধিকার দিবস সফল হোক স্বার্থক হোক “আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা (এনপিএস) কেশবপুর উপজেলা শাখার আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও প্রতিবন্ধী, অসহায় মানুষের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার সিনিয়র সহ-সভাপতি মঞ্জরুল হোসেন ডাবলু।

মঙ্গলবার (১০ ডিসেম্বর-২৪) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল-এর সভাপতিত্বে এবং ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুষ্ময় হাওলাদার বিকাশ-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) শরীফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির সুমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্রাট হোসেন, রেফাত হোসেন মিরাজ, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন ঝর্না।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত দুই শতাধিক প্রতিবন্ধী, দুস্থ-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, প্যারামেডিকেল টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ)-এর চেয়ারম্যান একে আজাদ ইকতিয়ার, বেসরকারী সংস্থা ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমাল আলী, শেকড়ের সন্ধানে প্রতিষ্ঠাতা পরিচালক মিজানুর রহমান মায়া, দৈনিক দেশবার্তা কেশবপুর উপজেলা প্রতিনিধি ও মডার্ণ হাসপাতালের স্বত্তাধীকারী রবিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, যুগ্ম-আহবায়ক অহেদুর রহমান অন্তু, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি রাহাদুল হাসান সুজন, কেশবপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া সম্পাদক মাছুম বিল্লাহ, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক এনামুল হাসান নাঈম, উজ্জ্বল অধিকারী, প্রচার সম্পাদক মোস্তফা কামাল, কোষাধক্ষ্য সঞ্জয় কুমার দাস, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, কুঠির শিল্প বিষয়ক সম্পাদক শাহানাজ পারভীন, সাংবাদিক পরেশ দেবনাথ, আব্দুল করিম, আব্দুল খালেক, সোহেল পারভেজ, এম এ রহমান, আক্তার হোসেন, সালাম মুর্শীদি, নারগিস পারভীনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে ১০ ডিসেম্বর দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণার পর থেকে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।