1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরের "সন্যাসগাছা বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি উপশাখার উদ্বোধন - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

কেশবপুরের “সন্যাসগাছা বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি উপশাখার উদ্বোধন

  • প্রকাশিত : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৩৭৮ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের “সন্যাসগাছা বাজারে কেশবপুর শাখা, যশোর এর অধীনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি-এর ১৭৭তম উপশাখার শুভ উদ্বোধ করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর-২৪) দুপুরে খুলনার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার সংলগ্ন ব্রীজের অপর পাশে সন্যাসগাছা বাজারের মমতা বস্ত্রালয় এণ্ড শপিং কমপ্লেক্সের সামনে ব্যাংকটির শুভ উদ্বোধন অনুষ্ঠানে জনাব আহমেদ আশিক রাজি, এসভিপি ও আঞ্চলিক প্রধান, খুলনা জোন-এর সভাপতিত্বে এবং সন্ন্যাসগাছা উপশাখার ইনচার্জ এনামুল কবীর-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জেনারেল সার্ভিসেস ডিভিশনের মোঃ আবদুস সালাম।
বিশেষ অতিথির বক্তব্য রাকেন, মোঃ শফিকুল ইসলাম, এসভিপি ও হেড অব ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশন। স্থানীয় অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সন্যাসগাছা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মহাদেব পাল, ভরত ভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান হাবিব। গৌরীঘোনা প্রেসক্লাবের সভাপতি জি,এম.আব্দুস সালাম সবুজ, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল হাসনাত পাশা

আরো উপস্থিত ছিলেন, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহামুদুর হাসান, সাধারণ সম্পাদক আব্দুল গফফার সরদার, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের উপশাখার অবস্থিত জায়াগার মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী মাস্টার আসাদুজ্জামান, সন্ন্যাসগাছা বাজারের ব্যবসায়ী আশরাফ গাজী, ভক্ত প্রসাদ দে, আলমগীন হোসেন-সহ গৌরীঘোনা ইউনিয়নের বিভিন্ন বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের সন্ন্যাসগাছা বাজারে উপশাখা ফিতা কেটে শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জেনারেল সার্ভিসেস ডিভিশনের মোঃ আব্দুস সালাম।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মোঃ নিয়াজুর রহমান, এ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার, কেশবপুর শাখা, যশোর এবং দোয়া ও মোনাজাত করেন- মাওলানা মো: আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক, আশরাফুল উলুম মাদ্রাসা, কেশবপুর, যশোর।

উল্লেখ্য, কেশবপুরের “সন্যাসগাছা বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি উপশাখায় প্রথম হিসাব খোলেন, সন্যাসগাছা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মহাদেব পাল। তিনি উপস্থিত সকলকে এই ব্যাংকে হিসাব খোলবার অনুরোধ করেছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।