1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
প্রথমবারের মতো রেলপথ পাচ্ছে নড়াইলবাসী - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

প্রথমবারের মতো রেলপথ পাচ্ছে নড়াইলবাসী

  • প্রকাশিত : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৩৫১ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে নড়াইল। শেষ হয়েছে রেলপথ নির্মাণ ও পরীক্ষামূলক চলাচল। এখন শুধু অপেক্ষা উদ্বোধনের। স্থানীয়রা বলছেন,জেলা থেকে ট্রেন চালুর পর মাত্র দুই ঘণ্টায় যাতায়াত করা যাবে ঢাকায়। এতে কৃষিপণ্য পরিবহণের পাশাপাশি ব্যবসা বাণিজ্যে পরিবর্তনের আশা তাদের।

পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত রেল চলাচল শুরু হয় ২০২৩ সালের অক্টোবরে। তখনও রেলপথ নির্মাণ চলছিল বাকি অংশে। এখন ঢাকা থেকে যশোর পর্যন্ত রেললাইন স্থাপন শেষ।

ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের কাশিয়ানী,নড়াইল,যশোরের সিঙ্গিয়া জংশন হয়ে খুলনা পৌঁছাবে ট্রেন। নড়াইলবাসী বলছেন,মাত্র দুই ঘণ্টায় ঢাকা যাতায়াতের পাশাপাশি সহজে বাজারজাত করা যাবে কৃষিপণ্য।

ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬২ কিলোমিটার রেলপথ নির্মাণে ব্যয় হয়েছে ৩৯ হাজার ৮০ কোটি টাকা। এই পথে প্রথমবারের মতো নড়াইল যুক্ত হওয়ার মাধ্যমে এ অঞ্চলে ব্যবসা বাণিজ্য বিস্তারের পাশাপাশি ও সুযোগ হবে কর্মসংস্থানের।

নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন,নড়াইল যেহেতু নতুন রেল সংযোগ হতে যাচ্ছে, এতে এখানকার আর্থ সামাজিক অবস্থার উন্নতি হবে, ঢাকা থেকে রেল চালু হলে খুব বেশী সময় লাগবেনা। এটা ঢাকা থেকে নড়াইল হয়ে খুলনা দিয়ে মংলা চলে যাবে,এখানে মিল কল কারখানা হলে দুদিক দিয়েই সুবিধা হবে। এর মাধ্যমে পজিটিভ পরিবর্তন আসবে।নড়াইলের ওপর দিয়ে রেল চলাচলের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষায় জেলাবাসী।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।