1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু 

কেশবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৪১৯ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার ৮ শত ৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কেশবপুরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরে রবি/২০২৪-২০২৫ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, মসুর, শীতকালীন পেঁয়াজ, খেসারি, অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর-২৪) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের চত্বরে ২৮৮০ জন কৃষকের মাঝে ওই বীজ ও সার বিতরণ করা হয় অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ মাহমুদা আক্তার এর সভাপতিত্বে এবং উপ সহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।

অনুষ্ঠানে কেশবপুর উপজেলার বিভিন্ন গ্রামের ২৮৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ১৮০ জন কৃষকের প্রত্যেককে ২০ কেজি গমের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, ৩০ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি ভুট্টার বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, ২৬০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, ২০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি শীতকালীন পেঁয়াজের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, ৮০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি মসুর বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার, ২০ জন কৃষকের প্রত্যেককে ৮ কেজি খেঁসারি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার এবং ২০ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি অড়হর বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার দেওয়া হয়। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা বিনামূল্যে বীজ ও সার পেয়ে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতি খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিমা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কিরণময় সরকার, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ- উজ-জামান খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, কোষাধ্যক্ষ শামছুর রহমান, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাংবাদিক পরেশ দেবনাথ, আব্দুল মোমিন, সোহেল পারভেজ, মাসুম বিল্লাহ, আব্দুর রশিদসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও উপজেলার বিভিন্ন গ্রামের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।