পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া জামে মসজিদের কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ-২৬) রাতে ওই মসজিদে প্রাক্তন সভাপতি মোজাহার আলী বিশ্বাস-এর সভাপতিত্বে এবং প্রাক্তন সাধারণ সম্পাদক কাজী আব্দুস সালাম মহলদার-এর সঞ্চালনায় আলোচনা করেন, মীর মশাররফ হোসেন কলেজের সহকারী অধ্যাপক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম,এ রাজ্জাক, রুহুল আমিন বিশ্বাস, আবুল কালাম আজাদ, বসুন্তিয়া উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুর রহিম মহলদার, আবু বক্কার সদ্দার, জি.এম. মহিউদ্দিন মিন্টু, রেজাউল বিশ্বাস, আব্দুল বারিক মহলদার, ইউনুস আলী, হানিফ সদ্দার প্রমূখ।
দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে পূণরায় মোজাহার আলী বিশ্বাসকে সভাপতি, কাজী আব্দুস সালাম মহলদারকে সাধারণ সম্পাদক এবং হানিফ সরদারকে কোষাধ্যক্ষ করে ১৬ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। মসজিদটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ০৯ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়।
অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাহাবুর মাস্টার, সহ-সভাপতি বারিক মহালদার. সহ সম্পাদক ইউনুস আলী, সহ-সম্পাদক মোঃ রেজাউল বিশ্বাস, সদস্য জি,এম, আজিজুর রহমান, সদস্য নাসির সরদার, সদস্য এম.এ.নাঈম, সদস্য আবু জাফর বিশ্বাস, সদস্য হালিম মোড়ল, সদস্য বাবলু বিশ্বাস, সদস্য মোস্তফা গাজী, সদস্য শহীদ বিশ্বাস ও মতিয়ার রহমান।
উপদেষ্টা মন্ডলীরা হলেন, এম, এ, রহমান, আব্দুর রাজ্জাক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, রুহুল আমিন বিশ্বাস, আবুল কালাম আজাদ, আব্দুর রহিম, মশিয়ার রহমান, জি.এম. মহিউদ্দিন মিন্টু, আব্দুর রাজ্জাক মহালদার ও আবু বক্কার সদ্দার।অবশেষে সভাপতি সাহেব ধর্মপ্রাণ মুসল্লীদের কাছে মসজিদ উন্নয়ন কল্পে সহযোগিতা কামনা করেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।