পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোরের কেশবপুর উপজেলায় গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী এমপি’র উদ্যোগে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
বুধবার (১৮ মার্চ-২৬) কেশবপুর উপজেলার উপজেলা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল খাদ্যসামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন, কেশবপুর সংসদ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী এমপি। এ সময় তিনি বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোন খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা রিজাউল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা সাইদুর রহমান সাইদ, সাবেক জেলা ছাত্রনেতা অ্যাডভোকেট ওজিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। ঈদের মতো আনন্দঘন মুহূর্তে এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সম্প্রীতি ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপহার পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।