1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সুদ পুরোপুরি বাজারভিত্তিক করতে স্মার্ট ফর্মুলা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত

সুদ পুরোপুরি বাজারভিত্তিক করতে স্মার্ট ফর্মুলা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

  • প্রকাশিত : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৩২৯ বার শেয়ার হয়েছে

নিউজ ডেক্স || নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতে সুদের হার পুরোপুরি বাজারভিত্তিক করার তাগিদে স্মার্ট ফর্মুলা বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (০৬ অক্টোবর ২৪) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে,এখন আর্থিক প্রতিষ্ঠান খাতে ঋণের চাহিদা ও ঋণযোগ্য অর্থের সরবরাহের ওপর ভিত্তি করে সুদ হার নির্ধারণ করা হবে। পাশাপাশি ফিন্যান্স কোম্পানিগুলো ঋণের খাত ভিত্তিক সুদ হার ও আমানতের সুদ হার ওয়েবসাইটে প্রকাশ করবে। ঝুঁকি বিবেচনায় গ্রাহকভেদে নির্ধারিত সীমার মধ্যে সুদ বা মুনাফার হারে ১ শতাংশ পর্যন্ত তারতম্য করা যাবে।

বাজারবহির্ভূত হারে ঋণ,লিজ ও বিনিয়োগের ওপর সুদ বা মুনাফা আরোপ না করা এবং আমানতের ওপর সুদ বা মুনাফা না দেওয়ার বিষয়টিও নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে। আরও বলা হয়েছে, ঋণের মঞ্জুরীপত্রে ঋণের সুদ হারের ধরন অর্থাৎ তা অপরিবর্তনশীল বা পরিবর্তনশীল কি না উল্লেখ থাকতে হবে। পরিবর্তনশীল সুদ হারের ক্ষেত্রে ঋণ বিতরণের ৬ মাসের মধ্যে মঞ্জুরীপত্রে নির্ধারিত সুদ হার বাড়ানো যাবে না। পরে প্রতি ৬ মাস অন্তর বাজার সুদ হারের ভিত্তিতে সুদ হার পুনর্নির্ধারণ করা যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়, কোনও ঋণ অথবা ঋণের কিস্তি সম্পূর্ণ বা আংশিক মেয়াদোত্তীর্ণ হিসেবে চিহ্নিত হলে যে সময়ের জন্য মেয়াদোত্তীর্ণ হবে, ওই মেয়াদোত্তীর্ণ কিস্তির ওপর নিয়মিত সুদ হারের অতিরিক্ত সর্বোচ্চ দশমিক ৫০ শতাংশ দণ্ড সুদ আরোপ করা যাবে। তবে দণ্ড সুদ আরোপের ক্ষেত্রে গ্রাহকভিত্তিক পরিচালক পর্ষদের অনুমোদন নিতে হবে।

এ ছাড়া বলা হয়, ঘোষিত সুদ হারের অতিরিক্ত কোনও সার্ভিস চার্জ আরোপ বা আদায় করা যাবে না। বাংলাদেশ ব্যাংক বা সরকারের গঠিত প্রণোদনা প্যাকেজ, বিশেষ তহবিল, পুনঃঅর্থায়ন এবং প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় প্রদত্ত ঋণের সুদ হার নির্ধারণে সংশ্লিষ্ট তহবিলের জন্য প্রণীত নীতিমালা প্রযোজ্য হবে।

পাশাপাশি ইসলামি শরিয়াহভিত্তিক পরিচালিত ফিন্যান্স কোম্পানিগুলো তাদের দেওয়া বিনিয়োগের ক্ষেত্রে উল্লিখিত নির্দেশনা অনুসরণ করে মুনাফা নির্ধারণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।