নড়াইল প্রতিনিধি।।নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতির ভাঙ্গনে ক্ষতি গ্রস্থ এলাকা ঘুরে দেখেন নড়াইল -২ আসনের সাংসদ ও নড়াইল জেলা জামাতের আমীর এ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।
শুক্রবার (১২ জুন) বিকালে তিনি লোহাগড়া উপজেলার নদীভাঙ্গন এলাকা শালনগর ইউনিয়নের কাশিপুর, রামচন্দ্রপুর, শিয়ারবর সহ নদী ভাঙ্গন এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন এমপি আতাউর রহমান বাচ্চু।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নড়াইল জেলা কর্মপরিষদ সদস্য মোঃ আলমগীর হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জামিরুল হক টুটুল, লোহাগড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাদিউজ্জামান, জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা কর্মপরিষদ সদস্য মোঃ এমদাদুল হক এমদাদ, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি মোঃ ইমরান হুসাইন সহ প্রমুখ।
নদীভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে তিনি গত ৬ জুন শালনগর গ্রমের বজ্রপাতে নিহত মোঃ টিটুল খানের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন ও সমবেদনা জ্ঞাপন করেন।এসময় তিনি মোঃ টিটুল খানের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এসময় নড়াইল ও লোহাগড়া উপজেলা জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।