1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোর শার্শায় দুটি বিদেশী পিস্তল ও চারটি ম্যাগাজিনসহ গ্রেপ্তার - Khulnar Khabor
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
সুন্দরবনে কুমিরের আক্রমণ, গেলো এক নারীর প্রাণ যশোর শার্শায় দুটি বিদেশী পিস্তল ও চারটি ম্যাগাজিনসহ গ্রেপ্তার খুলনা শিপইয়ার্ড লিমিটেড পরিদর্শন করলেন মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা পাইকগাছায় “ডিসিআর” পেতে জমি দখলের প্রচেষ্টায় ব্যর্থ জামায়াত নেতা নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হচ্ছে ০৫টি রিভারাইন পেট্রোল ভেসেল মোংলায় মেশিনে কাজ করার সময় এ শ্রমিকের হাত কেটে বিচ্ছিন্ন, এ ঘটনার নেপথ্যে কি? যশোরে দেশীয় অস্ত্রসহ চিহ্নিত ছিনতাইকারী ও সন্ত্রাসী রাহাত গ্রেফতার যশোরে ক্রিকেটের উন্নয়নে কাজ করার অঙ্গীকার বিসিবি পরিচালক সুমিত মানুষ বাঁচাও, দেশ বাঁচাও আন্দোলনে যশোরে পদযাত্রা ও সমাবেশ বটিয়াঘাটা থানায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ মোল্লাহাটে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু যশোরে প্রাইভেট কারের ড্যাশবোর্ডে মিলল দশ হাজার পিস ইয়াবা গ্রেফতার দুই লোহাগড়া পৌরসভার উন্নয়ন বিষয়ক বিশ্বব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত লোহাগড়ায় ‘টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক দিঘলিয়য় লিগ্যাল এইড কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড এবং বিভিন্ন অফারের সেলস ক্যাম্পেইন অনুষ্ঠিত বাগেরহাটের মোংলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ২০ যাত্রী আহত শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযান, প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ঔষধ জব্দ ডুমুরিয়ায় ইফা কেন্দ্র শিক্ষকদের ব্যাচভিত্তিক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোর শার্শায় দুটি বিদেশী পিস্তল ও চারটি ম্যাগাজিনসহ গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২০ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে দুটি বিদেশী পিস্তল ও চারটি ম্যাগাজিনসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ বুধবার (১৭ জুন) দুপুরে যশোর জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম এই তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোর শার্শার কায়বা ইউনিয়নের রুদ্রপুর উত্তরপাড়ার বাসিন্দা রাসেল রানা এবং যশোর বেনাপোলের পুটখালী পশ্চিমপাড়ার জিয়াউর রহমান ওরফে হাফিজুর।সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটে ডিবি যশোরের অফিসার ইনচার্জ (ওসি) সুজন কুমার মণ্ডলের নেতৃত্বে একটি দল রুদ্রপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে রাসেল রানাকে তাঁর টিনের বসতঘর থেকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শয়নকক্ষের বালিশের নিচ থেকে দুটি ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।পরবর্তীতে রাসেলের স্বীকারোক্তি অনুযায়ী যশোর বেনাপোলের পুটখালী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত জিয়াউর রহমান ওরফে হাফিজুরকে গ্রেপ্তার করে পুলিশ।ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রাসেল রানার বিরুদ্ধে আগে একটি মাদক মামলা রয়েছে।

অস্ত্র ও ম্যাগাজিনের পাশাপাশি তাঁদের কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি এবং অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।