অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট ||বাগেরহাটের মোংলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ২০ যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচ থেকে ছয়জন। আহতদেরকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১৫’জুন) দুপুরে মোংলার দিগরাজ এলাকায় এ ঘটনা ঘটে।মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে মোংলা-খুলনা মহাসড়ের দিগরাজে ঢাকা থেকে ছেড়ে আসা মোংলাগামী একটি বাসের সঙ্গে খুলনাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসের ২০ যাত্রী আহত হন। এদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা গুরুতর।
তাদেরকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত অপর ১৩ থেকে ১৪ জনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। আহতদের বাড়ি মোংলার বিভিন্ন এলাকায়।
দুর্ঘটনায় পর মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়।পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা সম্পন্ন করলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ দুর্ঘটনায় বাস নাকি ট্রাক দায়ী তার তদন্ত চলছে বলেও জানান তিনি।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।