1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বাংলাদেশ সফর করলেন মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত

বাংলাদেশ সফর করলেন মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান

  • প্রকাশিত : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪৯ বার শেয়ার হয়েছে

মোঃ মনির খান স্টাফ রিপোর্টার।।ঢাকা ১৪ সেপ্টেম্বর ২০২৫ঃ বাংলাদেশে সফররত মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি (Major General Ibrahim Hilmy) আজ রবিবার (১৪-০৯-২০২৫) নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে তিনি নৌবাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে নৌবাহিনী প্রধান তাঁকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।

সাক্ষাৎকালে তিনি নৌবাহিনী প্রধানের সাথে পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। এ সময় দুই দেশের মধ্যকার পেশাগত ও সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ ও মালদ্বীপ সশস্ত্র বাহিনীর মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলকে নৌবাহিনীর অপারেশনাল কর্মকাণ্ডের উপর ব্রিফিং প্রদান করা হয়। এ সময় মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রতিনিধিদল, মালদ্বীপ হাই কমিশনের কর্মকর্তাগণ, নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ সফরকালে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান সেনা ও বিমান বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলটি ঢাকায় ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি, বাংলাদেশ অর্ডন্যা›স ফ্যাক্টরি ও চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমি পরিদর্শন করবেন। এছাড়াও চট্টগ্রাম সফরকালে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, চেয়ারম্যান চট্টগ্রাম পোর্ট অথরিটি- এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। উলে­¬খ্য, মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রতিনিধি দলটি ৩ দিনের সফর শেষে আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৫ ঢাকা ত্যাগ করবে বলে আশা করা যায়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।