1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
হঠাৎ বিস্ফোরণের শব্দ দেখি ছেলেটা মাটিতে পড়ে আছে, নিহত সিয়াম (১৯) খুলনার দিঘলিয়ার বাসিন্দা। - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন

হঠাৎ বিস্ফোরণের শব্দ দেখি ছেলেটা মাটিতে পড়ে আছে, নিহত সিয়াম (১৯) খুলনার দিঘলিয়ার বাসিন্দা।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫০ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।ছেলেটা আমার কাছে এসে চা চেয়েছিল। আমি চা বানাচ্ছিলাম। এর মধ্যেই হঠাৎ বিস্ফোরণের শব্দ। দেখি, ছেলেটা মাটিতে পড়ে আছে। মাথা থেকে রক্ত পড়ছিল,’ এভাবে রাজধানীর নিউ ইস্কাটনে সড়কের পাশে ককটেল বিস্ফোরণে এক যুবক নিহতের ঘটনার বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শী চা–দোকানি।

আজ বুধবার রাত পৌনে আটটার দিকে নিউ ইস্কাটনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সামনে বিস্ফোরণে যুবকের প্রাণহানির এ ঘটনা ঘটে। নিহতের নাম সিয়াম মজুমদার (১৯)। তিনি ঘটনাস্থলের সড়কের উল্টো দিকের একটি মোটর পার্টসের দোকানে কাজ করতেন। নিহত সিয়াম (১৯) খুলনার দিঘলিয়া সদর ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা।

রাজধানীর মগবাজার মোড় থেকে কয়েক গজ দূরে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ফটকের সামনের ফুটপাতে বেশ কয়েকটি চায়ের দোকান রয়েছে। ওই জায়গার দুই পাশে দুটি স্কুল রয়েছে। এ কারণে সকাল থেকে সারা দিনই দোকানগুলোতে স্কুলশিক্ষার্থীদের অভিভাবকসহ মানুষের সমাগম থাকে। সন্ধ্যার পর সেখানে নাটক ও চলচ্চিত্রজগতের অনেকে আড্ডা দেন।

আজ বুধবার রাতে রাজধানীর নিউ ইস্কাটনের ফুটপাতের এই চায়ের দোকানের সামনে ওপর থেকে পড়া ককটেল বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছেছবি: মীর হোসেন
সেখানকার ফুটপাতের চা–দোকানি মো. ফারুক বিস্ফোরণে ঘটনার ওই বিবরণ প্রথম আলোকে দিয়েছেন। তিনি বলেন, ‘ফ্লাইওভার থেকে ককটেল বা বোমা হয়তো তার মাথায় পড়েছে।’

এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ফ্লাইওভার থেকে ছোড়া একটি শক্তিশালী ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে ওই যুবক গুরুতর আহত হন। কিছুক্ষণ পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।