মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।।সুন্দরবনের কালাবগী স্টেশনের অধীনস্থ কালাবগী খালের মুখ এলাকায় বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে অবৈধ ভেশাল জাল, ভারতীয় নিষিদ্ধ কীটনাশক ও একটি নৌকা উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল আলমের দিকনির্দেশনায় কালাবগী স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুস ছালামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন হেলাল উদ্দিন ও আয়ুব আলী।সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান জানান, এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।