1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সিংড়ায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মন্দিরের পুকুর দখলের অভিযোগ - Khulnar Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা

সিংড়ায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মন্দিরের পুকুর দখলের অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৩৮ বার শেয়ার হয়েছে

স্টাফ রিপোর্টার।। নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের ঝিনা গ্রামে চাত্রাগাড়ী নামে একটি সরকারি খাস পুকুর ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা। পুকুরটি দীর্ঘ ৯ বছর ধরে স্থানীয় সনাতন হিন্দু সম্প্রদায়ের মন্দির কর্তৃপক্ষ সরকার থেকে নিয়মিত লীজ নিয়ে ব্যবহার করে আসছিল। মন্দির সংলগ্ন এই খাস পুকুরটি সম্প্রদায়ের ধর্মীয় কার্যক্রম ও মন্দিরের ব্যয় নির্বাহের গুরুত্বপূর্ণ উৎস ছিল এ গ্রামে প্রায় ৬৫ হিন্দু ধর্মের মানুষ বসবাস করে পুকুরটি লীজ দিয়ে তাদের মন্দিরের পূজা ও ধর্মীয় অনুষ্ঠান পরিচালিত হয়।

জানা গেছে, সর্বশেষ মেয়াদে পুকুরটি মন্দির কর্তৃপক্ষ লীজ দেয় স্থানীয় একজন মৎস্যচাষীকে দুই বছরের জন্য, যার মেয়াদ শেষ হয় বাংলা বছরের চৈত্র মাসে। এরপর নতুন অর্থবছরের শুরুতে মন্দির কমিটি উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে পুনরায় লীজ গ্রহণের আবেদন জানালে জানানো হয়, আপাতত সরকারি লীজ কার্যক্রম স্থগিত রয়েছে। তবে, কমিটির দাবি অনুযায়ী, পূর্বের ধারাবাহিকতা অনুযায়ী মৌখিকভাবে পুকুরটি ভোগদখলের অনুমতি দেওয়া হয়।

এদিকে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিযোগ উঠে, পূর্বের লীজগ্রহীতা ও স্থানীয় আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক সরকারিভাবে নতুন করে লীজ না নিয়েই পুকুরটি দখল করছেন। তিনি দাবি করেন, নতুনভাবে লীজ পেয়েছেন এবং ইতোমধ্যে মাছ চাষ শুরু করেছেন। তবে প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, জৈষ্ঠ্য মাসের মাঝামাঝি সময়েই সিদ্দিক পুকুর থেকে মাছ তুলে নিয়ে গেছেন, যা প্রশ্ন তোলে তার দাবির সত্যতা নিয়ে।

শ্রীশ্রী ঝিনা হিন্দুপাড়া সর্বজনীয় প্রধান কমিটি দূর্গা মন্দিরের সভাপতি কৃষ্ণ প্রামাণিক বলেন, এই পুকুরটি আমাদের মন্দিরের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। ৯ বছর ধরে আমরা নিয়ম মেনে সরকার থেকে লীজ নিয়ে ব্যবহার করে আসছি। হঠাৎ করে এক পক্ষ এসে বলছে তারা লীজ পেয়েছে কোনো প্রমাণ ছাড়াই। এটি সম্পূর্ণ অন্যায়। আমরা প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই। কোর্টের রায় পর্যন্ত অন্তত কেউ যেন বেআইনিভাবে পুকুর ব্যবহার করতে না পারে, সেটি নিশ্চিত করার দাবি জানাই।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সিদ্দিক বলেন, পুকুরটি প্রথমে আমি মন্দির কমিটির কাছ থেকে লীজ নিয়েছিলাম পরবর্তীতে ওই গ্রামের স্থানীয় আলমগীর নামে একজনের কাছ থেকে লীজ নিয়ে মাছ চাষ করছি।

সরকারি পুকুর লীজ দেওয়ার বিষয়টি অস্বীকার করে আলমগীর হোসেন বলেন, আমি কাউকে সরকারি পুকুর লীজ দেইনি ইউএনও ওই পুকুর ছেড়ে আসতে বলেছে আমি আর পুকুরে যাইনি।

সিংড়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম এ বিষয়ে বলেন, দুই পক্ষই আমার কাছে এসেছিলেন। আমি তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছি এই পুকুর সংক্রান্ত একটি মামলা আদালতে চলমান রয়েছে এবং কোর্ট থেকে স্থায়ী নিষেধাজ্ঞা জারি রয়েছে। কোর্টের রায় না হওয়া পর্যন্ত পুকুরে কোন পক্ষই প্রবেশ বা ভোগদখল করতে পারবে না।

এই ঘটনার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম উদ্বেগ এবং অসন্তোষ বিরাজ করছে। তারা মনে করছেন, ধর্মীয় স্থাপনার সংলগ্ন সম্পদ নিয়ে এমন অনিয়ম সম্প্রদায়ের নিরাপত্তা এবং অধিকারকে প্রশ্নবিদ্ধ করে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোর্টের আদেশ কার্যকর রেখে সুষ্ঠু ও নিরপেক্ষ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এই সংকটের সমাধানের আশা করছেন এলাকাবাসী।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।