এস.এম.শামীম, খুলনার খবর।।সান্তিপূর্ণভাবে সারাদেশে ভোট গ্রহণ সম্পন্ন, ভোটার উপস্থিতি সন্তোষজনক’সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রতিটি কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করেছেন। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা যৌথভাবে টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন।
ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী ও তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। অনেক ভোটারই লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করেন।নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। ভোট গ্রহণ শেষে এখন ভোট গণনার কার্যক্রম শুরু হবে এবং ফলাফল পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।
এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, জনগণের রায়ই আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত হবে।সার্বিকভাবে দেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এবারের নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।