পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাতাইশকাটি ব্রাহ্মণডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১ জানুয়ারী-২৬) বিদ্যালয়ের হলরুমে শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও এলাকার শিক্ষানুরাগীদের উপস্থিতিতে ওই ফলাফল ঘোষনা করা হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুল লতিফ শেখ।
সাতাইশকাটি ব্রাহ্মণডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব মিজানুর রহমান-এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের শিষক রবীন্দ্রনাথ বিশ্বাস-এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পাঁজিয়া সমাজকল্যাণ সংস্থার পরিচালক জনাব বাবুর আলী গোলদার, সমাজকর্মী জনাব সন্তোষ কুমার বিশ্বাস, ঐতিহ্যবাহী পাঁজিয়া ধীরাজ-মনোজ একাডেমির পরিচালক জনাব আব্দুল হালিম। বক্তব্য রাখেন, ২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির জনাব আব্দুল গফফার, সমাজকর্মী জনাব মির্জা গালিব প্রমূখ।
বিশেষ উপস্থিতি জনাব প্রশান্ত পাল সহ আরো অনেকে।আলোচনা অনুষ্ঠান শেষে সকল শ্রেণির ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত সুধীবৃন্দরা।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।