1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
শ্রী রামচন্দ্রের অবমাননা ও মন্দিরে হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের এস. এম. সারাফাত হোসেনকে সংবর্ধনা স্মারক প্রদান মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ কেশবপুরে ৮ মাদককারবারি গ্রেফতারঃ ৫ জনের কারাদণ্ড কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শ্রী রামচন্দ্রের অবমাননা ও মন্দিরে হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৪৩ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক, খুলনা: শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় খুলনা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা জেলা শাখার আয়োজনে এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি বাবু রতন নৈত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে খুলনার বিভিন্ন উপজেলা ও এলাকা থেকে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন। পরে তারা প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উপাসনালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশে কোনো ধর্ম বা ধর্মীয় ব্যক্তিত্বের অবমাননা এবং উপাসনালয়ে হামলার মতো ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। একই সঙ্গে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক বিমান সাহা এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি বাবু বিরেন্দ্র নাথ ঘোষ।

এ সময় আরও উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি বাবু সৌমিত্র দত্ত, সিনিয়র সহ-সভাপতি কিশোর কুমার, খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা দিলিপ দাশসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি খুলনা প্রেসক্লাব চত্বরের আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ধর্মীয় অবমাননা ও মন্দিরে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।