অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট।।‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে ও নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
রবিবার (০৮’মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা, সমাজ সেবক কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, ওসি তদন্ত সুব্রত, নির্বাচন কর্মকর্তা সাদেক বিন জার্মান, প্রাইমারি শিক্ষা অফিসার ফরহাদ হোসেন’সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন অঙ্গ সংগঠন ও শ্রেনী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।