1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরের শার্শায় গভীর রাতে বসত বাড়িতে বোমা হামলায় এক যুবক আহত - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

যশোরের শার্শায় গভীর রাতে বসত বাড়িতে বোমা হামলায় এক যুবক আহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে বোমা বিস্ফোরণে বিপ্লব হোসেন (২১) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) রাত ২টার সময় নিজ বাড়ির সামনেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।পরিবারের বরাত দিয়ে জানা যায়, অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়িতে হামলার উদ্দেশ্যে বোমা নিয়ে আসে। আহত যুবক বিপ্লব হোসেন প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে বের হওয়ার পরই হঠাৎ বোমাটি বিস্ফোরণ হয়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। বিপ্লবের চিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন।

বিপ্লবকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকেরা জরুরী ভিত্তিতে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। যশোরেও অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায়, উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। পরিবার জানিয়েছে, আহত বিপ্লবের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।আহত বিপ্লবের মা কান্নাজড়িত কণ্ঠে জানান, কেউ একজন আমাদের বাড়িতে মারতে এসেছে। আমার ছেলে বাইরে বের হতেই বোমাটা ফাটে। এখন ওর অবস্থা খুব খারাপ। কী হবে জানি না।এই ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কারা এবং কী উদ্দেশ্যে এই হামলার চেষ্টা করেছে—তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।এই ঘটনাটি মহিষাকুড়া গ্রামসহ পুরো যশোর শার্শা উপজেলায় তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।