মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।সন্ত্রাসবিরোধী আইনে মামলায় চালানশাখার আহ্বায়ক সুমনকে আটক করেছে পুলিশ। সুমন যশোর শংকরপুর এলাকার আকামত আলীর ছেলে।তাকে আটক করার পর মঙ্গলবার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যায় শহরের শহীদ মিনারের পাশে পুরাতন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের ১০০ থেকে ১৩০ জন নেতাকর্মী সরকার বিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে নেতাকর্মীরা মোমবাতি ও হারিকেন ফেলে রেখে পালিয়ে যান।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে ওইসব আলামত জব্দ করে। তদন্তে ওই ঘটনার সঙ্গে সুমনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তার জেরেই সুমনকে আটক করা হয়। ওই ঘটনার মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।