1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে প্রাইভেট কারের গোপন চেম্বার থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার আটক দুই - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
গাবুরায় শুরু হয়েছে ‘নাইনটি’ উচ্ছেদ অভিযান খুলনার নিরালায় বস্তাবন্দি অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ নড়াইলে ওয়ান শুটার গান ও গুলিসহ একজন কে গ্রেপ্তার করেছে র‍্যাব যশোর সদর হাসপাতালে দালাল আটক লঘুচাপের প্রভাবে বাগেরহাটে টানা বৃষ্টি জনজীবন বিপর্যস্ত ফকিরহাটে এক চিকিৎসকের বাড়িতে স্ত্রীর অনশন দিঘলিয়ার সেনহাটি পথের বাজারে মাদক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত যশোরে ছাতিয়ান তলায় গাছ কাটতে গিয়ে পড়ে শ্রমিকের মৃত্যু জাহিদ হাসান টুকুনের দ্রুত সুস্থতা কামনায় প্রেসক্লাব যশোরে দোয়া মাহফিল কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী খুলনায় ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার সাভারে বোমা হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ মিছিল সাভারে এনসিপির সমাবেশে বোমা বি-স্ফো-র-ণ দিঘলিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত দিঘলিয়া উপজেলা চৌরাস্তা মোড় বাজারের পূর্ণাঙ্গ কমিটি গঠন তেরখাদায় চাষীদের মাঝে মৎস্যসহ বিভিন্ন উপকরণ বিতরণ জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা মোল্লাহাটে খেলাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যা

যশোরে প্রাইভেট কারের গোপন চেম্বার থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার আটক দুই

  • প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৬ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর সদর উপজেলার হামিদপুর এলাকায় একটি প্রাইভেট কারের গোপন চেম্বার থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

এ ঘটনায় যশোর বেনাপোলের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও দুটি মোবাইল ফোন।যশোর-নড়াইল মহাসড়কের হামিদপুর ময়লাখানার সামনে বিশেষ অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।আটক ব্যক্তিরা হলেন যশোরবেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত নওশের আলী মোড়লের ছেলে বাবলুর রহমান (৫৫) এবং বড়আঁচড়া গ্রামের আজগার আলীর ছেলে নুরুজ্জামান (৩৪) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মদন মোহন সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ দল হামিদপুর এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহজনক একটি টয়োটা এক্স করোলা প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়।

এ সময় গাড়িটির ড্যাশবোর্ড ও দুই পাশের রানিং বোর্ডে বিশেষ কৌশলে তৈরি করা গোপন চেম্বার থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে গাড়ির চালক ও অপর এক আরোহীকে আটক করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার এবং তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।এ ঘটনায় উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

উদ্ধার হওয়া ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।