1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ফকিরহাটে ডিবি'র অভিযান ৪০১৫ পিস ইয়াবা'সহ ২৬ মামলার আসামি কথিত মাদক সম্রাট মনির শেখ'সহ তার তিন সহযোগী আটক - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
গাবুরায় শুরু হয়েছে ‘নাইনটি’ উচ্ছেদ অভিযান খুলনার নিরালায় বস্তাবন্দি অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ নড়াইলে ওয়ান শুটার গান ও গুলিসহ একজন কে গ্রেপ্তার করেছে র‍্যাব যশোর সদর হাসপাতালে দালাল আটক লঘুচাপের প্রভাবে বাগেরহাটে টানা বৃষ্টি জনজীবন বিপর্যস্ত ফকিরহাটে এক চিকিৎসকের বাড়িতে স্ত্রীর অনশন দিঘলিয়ার সেনহাটি পথের বাজারে মাদক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত যশোরে ছাতিয়ান তলায় গাছ কাটতে গিয়ে পড়ে শ্রমিকের মৃত্যু জাহিদ হাসান টুকুনের দ্রুত সুস্থতা কামনায় প্রেসক্লাব যশোরে দোয়া মাহফিল কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী খুলনায় ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার সাভারে বোমা হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ মিছিল সাভারে এনসিপির সমাবেশে বোমা বি-স্ফো-র-ণ দিঘলিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত দিঘলিয়া উপজেলা চৌরাস্তা মোড় বাজারের পূর্ণাঙ্গ কমিটি গঠন তেরখাদায় চাষীদের মাঝে মৎস্যসহ বিভিন্ন উপকরণ বিতরণ জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা মোল্লাহাটে খেলাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যা

ফকিরহাটে ডিবি’র অভিযান ৪০১৫ পিস ইয়াবা’সহ ২৬ মামলার আসামি কথিত মাদক সম্রাট মনির শেখ’সহ তার তিন সহযোগী আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৮১ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট||বাগেরহাটের ফকিরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৪ হাজার ৪১৫ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭১ হাজার ৯২০ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১২ লাখ ৪ হাজার ৫০০ টাকা।বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে ফকিরহাট মডেল থানার বারাশিয়া মধ্যপাড়া এলাকায় মনির শেখের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংএ পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এ সকল তথ্য জানান।আটককৃতরা হলেন— মনির শেখ ওরফে মনি শেখ (৪৭), মো. সবুজ মিয়া ওরফে সবুজ (৩০), মো. হাফিজুর রহমান মোল্লা ওরফে হাফিজুল (৩৭) এবং তৌহিদুল ইসলাম শেখ তামিম (২০)।

অভিযানকালে তাদের হেফাজত থেকে ৪০১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ৭১ হাজার ৯২০ টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার প্রেস ব্রিফিংয়ে জানান, গ্রেপ্তার হওয়া মনির শেখের বিরুদ্ধে পূর্বে ২৬টি মামলা রয়েছে এবং তার নামে একটি গ্রেপ্তারি পরোয়ানাও বিচারাধীন রয়েছে।

তিনি আরও জানান, গত সাত দিনে জেলা গোয়েন্দা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মোট ৪০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে বলে তিনি জানান।

পুলিশ সুপার মাদক ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান এবং তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে বলেও আশ্বাস দেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।