1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
গাবুরায় শুরু হয়েছে ‘নাইনটি’ উচ্ছেদ অভিযান - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
গাবুরায় শুরু হয়েছে ‘নাইনটি’ উচ্ছেদ অভিযান খুলনার নিরালায় বস্তাবন্দি অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ নড়াইলে ওয়ান শুটার গান ও গুলিসহ একজন কে গ্রেপ্তার করেছে র‍্যাব যশোর সদর হাসপাতালে দালাল আটক লঘুচাপের প্রভাবে বাগেরহাটে টানা বৃষ্টি জনজীবন বিপর্যস্ত ফকিরহাটে এক চিকিৎসকের বাড়িতে স্ত্রীর অনশন দিঘলিয়ার সেনহাটি পথের বাজারে মাদক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত যশোরে ছাতিয়ান তলায় গাছ কাটতে গিয়ে পড়ে শ্রমিকের মৃত্যু জাহিদ হাসান টুকুনের দ্রুত সুস্থতা কামনায় প্রেসক্লাব যশোরে দোয়া মাহফিল কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী খুলনায় ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার সাভারে বোমা হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ মিছিল সাভারে এনসিপির সমাবেশে বোমা বি-স্ফো-র-ণ দিঘলিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত দিঘলিয়া উপজেলা চৌরাস্তা মোড় বাজারের পূর্ণাঙ্গ কমিটি গঠন তেরখাদায় চাষীদের মাঝে মৎস্যসহ বিভিন্ন উপকরণ বিতরণ জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা মোল্লাহাটে খেলাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যা

গাবুরায় শুরু হয়েছে ‘নাইনটি’ উচ্ছেদ অভিযান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২০ বার শেয়ার হয়েছে
ছবি সংগৃহিত

শ্যামনগর প্রতিনিধি || সাতক্ষীরার উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরায় কংক্রিটের নতুন বেড়িবাঁধ কেটে বসানো লবণ পানি তোলার পাইপ—স্থানীয়ভাবে পরিচিত ‘নাইনটি’—উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। নদী থেকে ঘেরে লবণ পানি তুলতে এসব পাইপ বসানো হয়। অভিযোগ রয়েছে, ঘের মালিকদের এ কর্মকাণ্ডে নির্মাণাধীন ব্যয়বহুল টেকসই বাঁধ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাবুরায় প্রায় ১ হাজার ২০ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণকাজ চলছে। কিন্তু এরই মধ্যে বাঁধ কেটে অসংখ্য পাইপ বসানোর ঘটনা উপকূলবাসীর মধ্যে তীব্র উদ্বেগ তৈরি করেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর মহসেন উল হাকিমের একটি কনটেন্ট প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে প্রতিবাদ শুরু হয়। গাবুরা ও বন-উপকূলের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেন এবং বাঁধ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।

এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। স্থানীয় সংসদ সদস্য জানান, ৭ ও ৮ জুলাই ‘নাইনটি’ উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে। ঘোষণার পর রাতের মধ্যেই অনেক ঘের মালিক তাদের পাইপ সরিয়ে নেন বলে জানা গেছে।

তবে বুধবার সকাল থেকে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচ্ছেদ কার্যক্রমে মাঠে নামেন এবং কয়েকটি পাইপ অপসারণ করেন। পরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে প্রশাসনের একটি দল নদী পেরিয়ে গাবুরায় পৌঁছে অভিযান চালায়। তবে টানা বৃষ্টির কারণে প্রথম দিনে কেবল একটি ছবি সংগৃহিত এলাকাতেই অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছে।প্রশাসন জানিয়েছে, অভিযান আগামীকালও অব্যাহত থাকবে।

উপকূলবাসীর দাবি,গাবুরার মানুষের নিরাপত্তা ও টিকে থাকার জন্য টেকসই বেড়িবাঁধই এখন সবচেয়ে জরুরি।তারা বলছেন, নতুন নির্মিত বা নির্মাণাধীন বাঁধ কেটে ‘নাইনটি’ বসানো শুধু আইনের লঙ্ঘন নয়,এটি সরাসরি জনস্বার্থবিরোধী ও মানুষবিরোধী কাজ। যারা বাঁধ ক্ষতিগ্রস্ত করে উপকূলের মানুষের জীবন ও জীবিকাকে ঝুঁকির মুখে ফেলছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

উপকূলের মানুষের ভাষ্য—শুধু পাইপ উচ্ছেদ করলেই হবে না, বাঁধ ধ্বংসের সঙ্গে জড়িতদের শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে। তাহলেই ১০২০ কোটি টাকার এই প্রকল্প এবং উপকূলবাসীর ভবিষ্যৎ সত্যিকারের সুরক্ষা পাবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।