1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে তুচ্ছ ঘটনায় কমিউনিটি পুলিশ সদস্যকে কুপিয়ে জখম - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের এস. এম. সারাফাত হোসেনকে সংবর্ধনা স্মারক প্রদান মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ কেশবপুরে ৮ মাদককারবারি গ্রেফতারঃ ৫ জনের কারাদণ্ড কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

যশোরে তুচ্ছ ঘটনায় কমিউনিটি পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

  • প্রকাশিত : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১২৮ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইজাজুল ইসলাম সোহাগ (৩২) নামে এক কমিউনিটি পুলিশ সদস্যকে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। ইউনিয়নের বিজয়নগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত সোহাগ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ইজাজুল ইসলাম সোহাগ বিজয়নগর গ্রামের আব্দুল গফফার সরদারের ছেলে। তিনি যশোর শহরে যানজট নিরসন কর্মী ও কমিউনিটি পুলিশ সদস্য হিসেবে কর্মরত আছেন।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে । দিকে সোহাগ নিজ বাড়ি থেকে চুড়ামনকাঠি বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথে বিজয়নগর রাস্তার মোড়ে একটি ফাঁকা জমিতে প্রস্রাব করতে দাঁড়ালে জমির মালিক আরশাদ আলী (৪৫) তাতে বাধা দেন।

এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে আরশাদ আলী উত্তেজিত হয়ে ঘরে থাকা দেশীয় অস্ত্র ‘হাসুয়া’ দিয়ে সোহাগের পিঠের বাম পাশে সজোরে আঘাত করেন।রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, সোহাগের পিঠে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত পর্যবেক্ষণের জন্য যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সোহাগের পরিবারের সদস্যরা তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। তাঁরা জানান, সামান্য একটি বিষয় নিয়ে এমন নৃশংস হামলা মেনে নেওয়া যায় না। অভিযুক্ত আরশাদ আলীর বিরুদ্ধে যশোর কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও তাঁরা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।