1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে ছাত্রদলের দুই নেতার ওপর আ.লীগ কর্মীদের হামলা হাসপাতালে ভর্তি - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ

যশোরে ছাত্রদলের দুই নেতার ওপর আ.লীগ কর্মীদের হামলা হাসপাতালে ভর্তি

  • প্রকাশিত : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩৮১ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের বাঘারপাড়া উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত কর্মীদের হামলায় দুই ভাইসহ বিএনপির অঙ্গসংগঠনের দুই নেতা গুরুতর জখম হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দোহাকুলা ইউনিয়নের ঠাকুরকাঠি গলগুলিয়া বাজার মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন -যশোর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাহাবার হোসেন বিশ্বাস এবং তাঁর ভাই দোহাকুলা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদ বিশ্বাস (২৫)। তাঁরা উভয়েই ওই এলাকার ওমর ফারুক বিশ্বাসের ছেলে। বর্তমানে তাঁরা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, বিকেলে দুই ভাই ঠাকুরকাঠি গলগুলিয়া বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় প্রভাবশালী মনিরুল (৫৫), জিয়াউর (৪৫), তুরজাউল (৪০), সাব্বির (২৪), শান্ত (২১), নাজমুল (৩৫) ও তানভীরসহ (২০) একদল যুবক ধারালো রামদা নিয়ে তাঁদের ওপর অতর্কিতে হামলা চালায়।হামলাকারীরা যশোর বাঘারপাড়া আসনের সাবেক সংসদ সদস্য রনজিৎ রায়ের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।হামলায় দুই ভাই রক্তাক্ত জখম হলে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদের শরীরে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে।এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতৃবৃন্দ।

প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল এবং ভুক্তভোগী পরিবার বাঘারপাড়া থানায় অবস্থান করছিল।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।