1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ

যশোরে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২১৬ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে (৪৫) অপহরণের তিনদিন পার হলেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পায়নি পুলিশ। এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা ওই ব্যবসায়ীকে জীবিত উদ্ধারের আকুতি জানিয়ে আজ প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছেন তাঁর স্ত্রী রেশমা খাতুন।

সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়ে রেশমা খাতুন বলেন,আমার স্বামী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গত তিনদিন ধরে তিন মেয়েকে নিয়ে আমরা চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। তাঁর সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না, তিনি সৎভাবে ব্যবসা পরিচালনা করতেন।পরিবার সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম শহরের শংকরপুর এলাকায় ‘আর আর মেডিকেল’ ও ‘জে আর এগ্রোভেট’ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। গত ২ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে সদর উপজেলার সুজলপুর এলাকার বাড়িতে ফিরছিলেন তিনি।

পথে একদল দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।অপহরণের এক ঘণ্টা পর রাত ১০টার দিকে জাহাঙ্গীর আলমের মোবাইল ফোন থেকে তাঁর মা ও স্ত্রীর কাছে ফোন আসে। ফোনে অপহরণকারীরা এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাঁকে মেরে ফেলার হুমকি দেয়। এরপর থেকেই তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আজ সংবাদ সম্মেলনে অপহৃতের মা জাহানারা খাতুন, ছোট বোন সেলিনা খাতুন, তাঁর দুই কন্যা হৃদা ও রুপুসহ স্বজনেরা উপস্থিত ছিলেন।এই বিষয়ে যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্তের কাজ চলছে। দ্রুতই তাঁকে উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ বিষয়ে যশোরের সাধারণ মানুষ জানান নিখোঁজ ব্যবসায়ীর পরিবার দ্রুত জাহাঙ্গীর আলমকে জীবিত উদ্ধার, অপহরণকারীদের গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।