মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডের একটি বাথরুম থেকে এক যুবক ও এক যুবতীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন হাসপাতালের নিরাপত্তাকর্মী ও উপস্থিত লোকজন।
শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।আটক দুজন হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা মোস্তাক শাহারিয়ার এবং যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর গ্রামের আফরিন আক্তার।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বিকেলে ওই যুবক ও যুবতী একসঙ্গে মহিলা ওয়ার্ডের একটি বাথরুমে প্রবেশ করেন। দীর্ঘ সময় পার হলেও তারা বাইরে না আসায় উপস্থিত ব্যক্তিদের সন্দেহ হয়। পরে বিষয়টি হাসপাতাল পুলিশের নজরে আনা হলে তারা ঘটনাস্থলে গিয়ে দুজনকে হেফাজতে নেয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল চত্বরে উৎসুক মানুষের ভিড় জমে। এ নিয়ে রোগী, স্বজন ও দর্শনার্থীদের মধ্যে আলোচনা শুরু হয়।হাসপাতাল পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনের বক্তব্যে অসংগতি পাওয়া গেছে। তারা কখনো নিজেদের প্রেমের সম্পর্কে জড়িত বলে দাবি করেছেন, আবার কখনো বিবাহিত বলে জানিয়েছেন।
বিষয়টি যাচাই করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।