1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোর জেলা প্রশাসক গোল্ডকাপে সদর উপজেলার ঐতিহাসিক বিজয় - Khulnar Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা

যশোর জেলা প্রশাসক গোল্ডকাপে সদর উপজেলার ঐতিহাসিক বিজয়

  • প্রকাশিত : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৫৪৫ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর শামস্-উল হুদা ফুটবল স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে। উল্লেখযোগ্য দর্শক এদিন মাঠে উপস্থিত ছিলেন। তার মাঝেই ট্রফি জয় করেছে যশোর সদর উপজেলা। তাদের কাছে পরাজিত হয়েছে চৌগাছা উপজেলা।

ম্যাচের ৬১ মিনিটে একমাত্র গোলটি করেন সদরের রক্ষণভাগের খেলোয়াড় জুলু।ফাইনালে সেরা খেলোয়াড় হয়েছেন চৌগাছা উপজেলার ফরেনার খেলোয়াড় আরিসেট। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন একই দলের গোলরক্ষক সিহাব।এদিনের ম্যাচে মাঠের লড়াইয়ের পাশাপাশি দু’দলের সমর্থকদের উম্মাদন দেখা গেছে। খেলা শুরু হওয়ার কিছুটা সময় পর স্টেডিয়ামের দক্ষিণ প্রান্তের আমেনা খাতুন গ্যালারি ও তার পশ্চিম পার্শ্বের গ্যালারি, মাঠের পশ্চিম দিকের ভিআইপি গ্যালারি ও উত্তর দিকের গ্যালারি দর্শকে পরিপূর্ণ হয়ে যায়। ম্যাচের সময় যতই বাড়তে থাকে ততই দর্শকদের উপস্থিতি বাড়তে থাকে। এক পর্যায়ে মাঠের ফেঞ্চি গেইট দিয়ে জোর পূর্বক দর্শকরা মাঠে প্রবেশ করতে থাকে। ফলে দু’দলের খেলোয়াড়, কর্মকর্তা ও ম্যাচ রেফারিদের নিরাপত্তার শঙ্কা জেগে ওঠে। যদিও কোন ঘটনা ঘটেনি। পাশাপাশি মাঠের মধ্যে নির্ধারিত জায়গা থেকে সংবাদ কর্মীরা তথ্য সংগ্রহে দারুণভাবে বাধাগ্রস্থ হন।যশোর সদর উপজেলা যখন গোল করে তখন মূল মাঠের মধ্যেই ঢুকে পড়ে সমর্থকরা। স্টেডিয়ামের পশ্চিম দিকের গ্যালারি খুলে দিলে এমন অবস্থার সৃষ্টি হতো না বলে দাবী মাঠে প্রবেশ করা একাধিক দর্শকের।জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের আয়োজক যশোর জেলা প্রশাসন। আর সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা। অথচ এমন টুর্নামেন্টের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে দেখা যায়নি জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির কোন সদস্যকে। যা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা।এদিনের ম্যাচে চৌগাছা উপজেলা ছিলো রক্ষণাত্বক। পরিকল্পনাটা এমন যে নিজেদের রক্ষা করো, পারলে প্রতিপক্ষের ওপর আক্রমন করে গোল আদায় করে নেও।

অন্যদিকে যশোর সদরের লক্ষ্যটা ছিলো শুধুমাত্র জয় তুলে নেওয়া।ফলে প্রথমার্ধের পুরোটা সময় ও বিরতি থেকে ফিরে এসে এই অর্ধের ২৬ মিনিট পর্যন্ত রক্ষণাত্বক ভূমিকাতেই ছিলো চৌগাছার খেলোয়াড়রা। পাশাপাশি কাউন্টার অ্যাটাক করেছে। বিপরীত ধারায় ছিলো সদর উপজেলার খেলোয়াড়রা। তারা প্রথমার্ধের পুরোটা সময় জুড়েই মান্নাফ রাব্বি, স্বাধীন, ফরেনার দাওদা, জাহিদ, শেখ কামারা কখনও একক প্রচেষ্টায় আবার কখনও দলীয় প্রচেষ্টায় আক্রমনে গেছেন। ফলে আক্রমনের ধারটা বেশিই ছিলো যশোর সদরের। গোলের সুযোগও তৈরি করেছিলো। কিন্তু চৌগাছার রক্ষণভাগ ও গোলরক্ষক ছিলো অত্যান্ত তৎপর। যার ফলে গোল আদায় করতে প্রচন্ড ঘাম ঝরাতে হয়েছে সদরের খেলোয়াড়দের।ম্যাচের ৬১ মিনিটে ডানপ্রান্তের কর্নার ফ্লাগ থেকে প্রায় ১০ গজ দুর থেকে ফ্রি কিক পায় সদর। মান্নাফ রাব্বির দারুণ ফ্রি কিক থেকে ছোট ডি বক্সের মাথায় দাঁড়িয়ে থাকা জুলু শুণ্যের উপর উঠে দারুণ হেডে বল জালে জড়িয়ে দেন। তার করা এই একমাত্র গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের জয় পরাজয় নির্ধারণী গোল হিসেবে নির্ধারণ হয়ে থাকে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হুসাইন শওকত, এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগে উপপরিচালক রফিকুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তা এসএম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মাহাতাব নাসির পলাশ প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।