1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোর চৌগাছায় বর যাত্রীবাহী বাস খাদে নারী-শিশুসহ আহত ১২ - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ

যশোর চৌগাছায় বর যাত্রীবাহী বাস খাদে নারী-শিশুসহ আহত ১২

  • প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৯৩ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের চৌগাছায় বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ শনিবার (২৪ জানুয়ারী ২০২৬) সকাল সাড়ে ছয়টার দিকে চৌগাছা উপজেলার টেঙ্গরপুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রীবাহী বাসটি যশোরে ফিরছিল।পরে যশোর চৌগাছার টেঙ্গরপুর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তা থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়দুর্ঘটনায় বাসেথাকা শিশু ও বৃদ্ধসহ অন্তত ১২ জন আহত হন।আহত ব্যক্তিরা হলেন—নিমাই রায় (৮০), সাধন কুমার (৫০), পারুল হাজরা (৪৮), গৌর বিশ্বাস (৪৫), বিকাশ (৩৮), নয়ন (২৬), চন্দ্রা (২২), শ্রাবণী (১৮), প্রীতি (১৭), সুদীপ্ত সরকার (১৭), হৃদয় অধিকারী (১৮) ও আপন বিশ্বাস।আহতদের মধ্যে বেশিরভাগই যশোরের অভয়নগর ও সদর উপজেলার বাসিন্দা। এ ছাড়া একজনের বাড়ি মাগুরা জেলায়।চিকিৎসা ও বর্তমান অবস্থা: দুর্ঘটনার পর বাসের অন্য যাত্রী ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁরা হাসপাতালের পুরুষ ও মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহতদের শরীরে আঘাত থাকলেও তাঁরা সবাই এখন আশঙ্কামুক্ত।

প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁদের ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। যশোর চৌগাছা থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।