আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাটের মোল্লাহাটে ‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ‘বজ্রকণ্ঠ হলরুমে’ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৪ এর জুলাইয়ে সংগঠিত হত্যা, গুম, নির্যাতন, জেল জুলুম ও ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে ব্যর্থ হতে দেওয়া যাবেনা
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক, ওসি তদন্ত মোঃ হাতেম আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
রাজনৈতিক ও স্থানীয় প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ হাসমত আলী সরদার, নায়েবে আমির , সেক্রেটারি মোঃ হেদায়েত উল্লাহ, যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম, এনসিপির আহ্বায়ক কে এম ফয়সাল আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মুরাদ হোসেন চৌধুরী, সদস্য সচিব লায়ন জিয়াউর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পাভেল মাহমুদ পরশ, কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ইরান মোল্লাসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ইউএনও সুমনা আইরিন বলেন, দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অন্যান্য বক্তারা জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাইয়ের পক্ষের সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভাশেষে একজন জুলাই যোদ্ধাকে সম্মাননা স্মারক এবং শিশুদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।