আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন। সভায় উপজেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান সভাপতি।
অন্যান্যদের মাঝে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা, অফিসার ইনচার্জ (তদন্ত) মো. হাতেম আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব রায়, পল্লী বিদ্যুৎ বিভাগের ডিজিএম বিশুদ্ধানন্দ পুরব্রাহ্মণ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত সাহা, পরিসংখ্যান কর্মকর্তা মো. হায়দার আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আকতার, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ হেদায়েতুল্লাহ, যুব বিভাগের সেক্রেটারি মোঃ পারভেজ আলম, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, সাংবাদিক আরিফুল ইসলাম রিয়াজ, জাকারিয়া বিশ্বাস, সদস্য মাহামুদুল হাসানসহ অন্যরা।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক প্রতিনিধি প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।