মোরেলগঞ্জ প্রতিনিধি।।বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ২৬৩ নং সরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সরোয়ার হোসেনের ওপর হামলার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ১০টায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সরোয়ার হোসেনের ওপর স্থানীয় বিএনপি নেতা মোঃ ফেরদাউস বিশ্বাস অতর্কিত হামলা চালান। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মোঃ ফেরদাউস বিশ্বাস মুঠোফোনে বলেন,
“হাতাহাতি হয়েছে, এটা সত্যি। তবে এটি একতরফা হামলা নয়, উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে।এ বিষয়ে সংশ্লিষ্ট থানার একটি সূত্র জানায়, ঘটনার পর থানায় একটি অভিযোগ জমা পড়েছে। অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।