খুলনার খবর || দেশের সব ব্যাংকে আগামীকাল বুধবার (১ জুলাই) ব্যাংক হলিডে উপলক্ষে সাধারণ লেনদেন বন্ধ থাকবে। একই কারণে বন্ধ থাকবে দেশের দুই শেয়ারবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব ধরনের কার্যক্রম।
তবে এদিন বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় এবং গুরুত্বপূর্ণ শাখাগুলোতে অভ্যন্তরীণ দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলবে।
ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতি বছরের ১ জুলাই ব্যাংকগুলোর ছয় মাসের আয়-ব্যয়ের হিসাব চূড়ান্ত করার কাজ করা হয়। দেশের বিভিন্ন শাখার হিসাব একত্র করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করতে হয়। এ জটিল ও সময়সাপেক্ষ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রতি বছর ১ জুলাই ‘ব্যাংক হলিডে’ পালন করা হয়। একইভাবে পঞ্জিকা বছরের শেষ দিন ৩১ ডিসেম্বরও ব্যাংক হলিডে হিসেবে পালিত হয়।
ব্যাংক হলিডের কারণে গ্রাহকরা কোনো শাখায় গিয়ে টাকা জমা বা উত্তোলন করতে পারবেন না। এছাড়া চেক ক্লিয়ারিং, ডিমান্ড ড্রাফট, পে-অর্ডার এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) সেবাও বন্ধ থাকবে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।