1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোংলায় মাদক, চাঁদাবাজি ও নারীদের হয়রানির অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী

মোংলায় মাদক, চাঁদাবাজি ও নারীদের হয়রানির অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে

  • প্রকাশিত : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৫৪ বার শেয়ার হয়েছে

বাগেরহাট প্রতিনিধি।।বাগেরহাটের মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ৭’নং ওয়ার্ডের উলুবুনিয়া এলাকায় সরকারি বরাদ্দকৃত আবাসনে ওই বিএনপির সভাপতি মোঃ জাহিদ শেখ মাদক সেবন, নারীদের হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে আবাসনের বর্তমান বাসিন্দারা একযোগে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উলুবুনিয়া সরকারি আবাসন প্রকল্পে মোট ২৫টি ঘর রয়েছে। আবাসনের বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে মোঃ জাহিদ শেখ এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের কারণে আবাসনের অনেক পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আবাসনের বাসিন্দা মোসাঃ হেনা বেগম দীর্ঘদিন ধরে পরিবারসহ সেখানে বসবাস করে আসছেন। একই এলাকার বাসিন্দা সালমা বেগমের সঙ্গে পূর্ব বিরোধের জেরে দীর্ঘদিন ধরে কলহ, ভয়ভীতি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়ে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, গত ৭ মে ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সালমা বেগম তার বসতঘরের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করলে তাকে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এদিকে আবাসনের একাধিক নারী অভিযোগ করে বলেন, স্থানীয় বিএনপি নেতা ও সোনাইলতলা ইউনিয়নের ৭’নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহিদ শেখ দীর্ঘদিন ধরে আবাসনে প্রভাব বিস্তার করে আসছেন। লিখিত অভিযোগে তারা দাবি করেন, তিনি নিয়মিত মাদক সেবন করেন এবং আবাসনের নারীদের বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করেন। কেউ প্রতিবাদ করলে আবাসন থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা।

স্থানীয় কয়েকজন নারী অভিযোগ করে আরও বলেন, মোঃ জাহিদ শেখের ছেলের বিরুদ্ধেও বিভিন্ন সময়ে নারীদের সঙ্গে অসদাচরণ ও হয়রানির অভিযোগ রয়েছে।
আবাসনের বাসিন্দাদের দাবি, মোঃ জাহিদ শেখ ভয়ভীতি ও প্রভাবের কারণে ইতোমধ্যে কয়েকটি পরিবার ঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। বর্তমানে আবাসনে অবস্থানরত পরিবারগুলো একত্রিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং নিরাপত্তা নিশ্চিতসহ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এলাকাবাসীর দেওয়া সূত্র মতে জানা যায়, বিএনপির পদ ব্যবহার করে মোঃ জাহিদ শেখ সোনাইলতলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।এ অভিযোগের বিষয়ে ওই বিএনপি নেতা মোঃ জাহিদ শেখের কাছে জানতে চাইলেন তিনি বলেন, এ অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত এবং তার বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করা করেন।

এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি বলেন, “আবাসনের বাসিন্দাদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।