1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোংলায় ওয়ার্ড বিএনপির কমিটি গঠনে হামলা ও ভাঙচুর, ফিল্ম ষ্টাইলে ব্যালট বাক্স ছিনতাই - Khulnar Khabor
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা

মোংলায় ওয়ার্ড বিএনপির কমিটি গঠনে হামলা ও ভাঙচুর, ফিল্ম ষ্টাইলে ব্যালট বাক্স ছিনতাই

  • প্রকাশিত : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২৬৩ বার শেয়ার হয়েছে

মোংলায় ওয়ার্ড বিএনপির কমিটি গঠনে হামলা ও ভাঙচুর, ফিল্ম ষ্টাইলে ব্যালট বাক্স ছিনতাই

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট || বাগেরহাটের মোংলায় বিএনপির ওয়ার্ড কমিটি গঠনের ঘটনায় হামলা ও মারধরের ঘটনা ঘটিয়েছে যুবদলের কিছু উশৃঙ্খল নেতাকর্মী। এতে ওয়ার্ড কমিটির সভাপতি প্রার্থী কামাল’সহ ৪’জন রক্তাক্ত জখম হয়েছেন। পরবর্তীতে দুপুর সোয়া ১’টার দিকে প্রশাসন ও নির্বাচন পরিচালনা কমিটির সামনে থেকে ফিল্ম ষ্টাইলে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায় তারা।

শনিবার (২৫ জানুয়ারী) পৌর শহরের কবরস্থান রোডের দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত ৪ জনকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে এবং শহরে নৌবাহিনীর সদস্যদের টহল বাড়ানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী দেশের প্রতিটি ওয়ার্ড ও বিভাগীয় পর্যায় থেকে কমিটি গঠনের নির্দেশনা আসে স্থানীয় নেতৃবৃন্দদের কাছে। সে অনুযায়ী মোংলা উপজেলার ৬’টি ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ডে কমিটি গঠনের উদ্যোগ নেয় বাগেরহাট জেলা বিএনপির নেতৃবৃন্দ।

মোংলা পোর্ট পৌরসভার ওয়ার্ড পর্যায়ের ভোটগ্রহণের শনিবার ২৫ জানুয়ারি দিন ধার্য ছিল। ৯’টি ওয়ার্ডের মধ্যে ৬’টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতা নির্বাচিত হলেও ৩’টিতে নির্বাচনের দাবি ওঠে।

শনিবার সকাল ১০’টা থেকে দুপুর ২’টা পর্যন্ত পৌরসভার ১, ২ ও ৬’নম্বর ওয়ার্ডের কমিটি গঠনের জন্য নির্বাচন ব্যবস্থা করেন জেলা নেতৃবৃন্দ। কিন্তু ভোটগ্রহণ শুরু থেকেই তা ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছিল পৌর যুবদলের সদস্য সচিব এম এ কাশেমসহ কিছু উশৃঙ্খল নেতাকর্মী। শনিবার দুপুরে হঠাৎ যুবদল নেতা কাশেমের নেতৃত্বে ১০ থেকে ১৫’টি মোটরসাইকেলে করে বেশ কিছু যুবদল নেতা দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে প্রবেশ করে। কিছু বুঝে উঠার আগেই নির্বাচন পরিচালনা কমিটি ও প্রশাসনের সামনে থেকে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায় পৌর যুবদলের সদস্য সচিব এম এ কাশেমসহ যুবদল নেতা মঞ্জু, কামরুল, মাছুম, শামিম, বাবু, ছগির, ইউনুস, সোহেল, হোসাইন মোল্লা, হাসান মেহেদী, সেলিম রেজা, ওয়াসিম ও মিরাজসহ প্রায় ২০ থেক ২৫’জন যুবদল নেতাকর্মী।

এর আগে একই ব্যক্তিরা ২’নম্বর ওয়ার্ডের ইসলামী আদর্শ একাডেমী স্কুল কেন্দ্রে হামলা ও মারধরের ঘটনা ঘটায়। এতে বাধা দিলে কয়েকজনকে মেরে রক্তাক্ত যখম করা হয়। তাদের হামলা ও মারধরে বিএনপির ২’নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি প্রার্থী হাজী কামাল, তার ছেলে কলেজ ছাত্র আঃ আহাদ নূর, মোঃ ফিরোজ আহাম্মেদ ও বাহাদুর গুরুতর আহত হন। এসময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ছুটে আসলে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে পুলিশ, নৌবাহিনীসহ অন্যান্য প্রশাসন ও জেলা বিএনপির নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মোতায়ন করা হয়েছে অতিরিক্ত পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যদের।

এ বিষয়ে মোংলা পৌর যুবদলের সদস্য সচিব এম এ কাশেমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে অভিযুক্তরা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছেন যে ব্যালট বাক্স ছিনতাই করা হয়নি, বরং আওয়ামী দোসরদের ভোটগ্রহণের কারণে ৬’নম্বর ওয়ার্ডের ভোটার বাক্স ত্যাগ করে চলে গেছে।

নির্বাচন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম গোরা ও জেলা বিএনপির সদস্য শেখ নাছির আহাম্মেদ মালেক ক্ষোভ প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় ঘোষণার অনুযায়ী মোংলা উপজেলার প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড কমিটি গঠনের জন্য নির্বাচন ব্যবস্থা নেয়া হয়েছিল। কিন্তু যুবদলের কিছু উশৃঙ্খল নেতাকর্মী সেই নির্বাচন ভাংচাল করার চেষ্টা করেছে এবং ৬’নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রে প্রবেশ করে ব্যালট বাক্স ছিনতাই করেছে। ফলে ওই ওয়ার্ডের নির্বাচন স্থগিত করা হয়েছে এবং পুনরায় তফসিল ঘোষণা করে ভোটগ্রহণ করা হবে। এছাড়া যারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে দলীয় সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান জেলা নেতৃবৃন্দ।

মোংলা পোর্ট পৌরসভায় ৯’টি ওয়ার্ডের মধ্যে ৬’টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতা নির্বাচিত হলেও ৩’টিতে ভোটগ্রহণ চলছিল, যার মধ্যে ৬’নম্বর ওয়ার্ডের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন পরিচালনা কমিটি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।