আল-হুদা মালী,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।।সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক, সভাপতি (মৃত্যু) আজগর আলীর কন্যার বিয়ে উপলক্ষে তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান। তার পক্ষ থেকে বিয়ের আয়োজনের জন্য নগদ অর্থ ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) সকাল ১০টায় বুড়িগোয়ালিনী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা (মৃত্যু) আজগর আলীর বাড়িতে গিয়ে তার স্ত্রীর হাতে নগদ অর্থ ও চাল তুলে দেন। দলীয় সূত্রে জানা যায়, যুবদল নেতা আজগর আলীর মৃত্যুর পর তার পরিবার আর্থিক সংকটে পড়ে। সম্প্রতি তার কন্যার বিয়ের তারিখ নির্ধারণ হলে বিষয়টি ড. মনিরুজ্জামানের নজরে আসে। পরে তিনি পরিবারের পাশে দাঁড়িয়ে বিয়ের আয়োজন সহজ করতে মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ নেন।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক সেনা সদস্য ও বুড়িগোয়ালিনী চেয়ারম্যান প্রার্থী জি এম রুস্তম আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পতিরাম মণ্ডল, ব্যবসায়ী আমিনুর রহমান, শমসের হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বুড়িগোয়ালিনী চেয়ারম্যান প্রার্থী জি এম রুস্তম আলী বলেন, “ড. মনিরুজ্জামান সব সময় তৃণমূলের নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকেন। প্রয়াত যুবদল নেতা আজগর আলীর কন্যার বিয়েতে তার এই সহায়তা প্রমাণ করে, দল তার ত্যাগী ও নিবেদিত কর্মীদের পরিবারের প্রতিও দায়বদ্ধ।
সহায়তা পেয়ে মৃত্যু আজগর আলীর স্ত্রী ময়না খাতুন বলেন, ড. মনিরুজ্জামান ও দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি তার মৃত্যু স্বামীর আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।