1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বিএনপি নেতা আসাদুজ্জামান জনিকে নিয়ে প্রকাশিত সংবাদ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক প্রেসক্লাব যশোরে পরিবারের প্রতিবাদ - Khulnar Khabor
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

বিএনপি নেতা আসাদুজ্জামান জনিকে নিয়ে প্রকাশিত সংবাদ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক প্রেসক্লাব যশোরে পরিবারের প্রতিবাদ

  • প্রকাশিত : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৫৪ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী আসাদুজ্জামান জনির বিরুদ্ধে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাতে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জনির বোন মানি জারমিন ইলোরা।তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া তথ্য সরবরাহ করে তার ভাইসহ নওয়াপাড়ার কয়েকজন সুনামধন্য ব্যক্তিকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছে। সম্প্রতি ‘ব্যবসায়ীকে বুকসমান বালুতে পুঁতে নির্যাতন ও ৪ কোটি টাকা আদায়’ শিরোনামে প্রকাশিত সংবাদগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন তিনি।

ইলোরা জানান, এসব সংবাদের উৎস ছিলেন জাফ্রিদী এন্টারপ্রাইজের মালিক শাহনেওয়াজ কবীর টিপুর স্ত্রী আসমা বেগম। অথচ শাহনেওয়াজ কবীর টিপু দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ৭০ জন ব্যবসায়ীর কাছ থেকে গম সরবরাহের নামে প্রায় ৪৯ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে সার ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির বৈঠকে স্বীকার করেছেন।তিনি আরও বলেন, টিপুর সঙ্গে জনি এন্টারপ্রাইজের ব্যবসায়িক লেনদেন থাকলেও কোনো অপহরণ, জোরপূর্বক টাকা আদায় বা বালুতে পুঁতে রাখার ঘটনা ঘটেনি। বরং দেনা পরিশোধে চুক্তি করেও টিপু মিথ্যা নাটক সাজিয়ে মামলা দিয়ে জনি ও তার পরিবারের সুনাম ক্ষুণ্ণের চেষ্টা করছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নওয়াপাড়া কণা ইকোপার্ক যেখানে কথিত ঘটনাটি ঘটেছে বলে দাবি করা হয়েছে সেটি জনির পিতার জমিতে স্থাপিত এবং সেখানে এমন ঘটনা ঘটার প্রশ্নই আসে না। এ সময় সার সমিতির বৈঠকের রেজুলেশন, টিপুর স্বাক্ষরিত পাওনার স্বীকারোক্তি ও ব্যাংক লেনদেনের নথি সাংবাদিকদের সামনে প্রদর্শন করা হয়।বক্তব্যে বলা হয়, আসাদুজ্জামান জনি দীর্ঘদিন ধরে নওয়াপাড়া পৌর বিএনপির সক্রিয় নেতা এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। তার রাজনৈতিক উত্থান ঠেকাতে প্রতিপক্ষরা ষড়যন্ত্রমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে।

পরিবারের পক্ষ থেকে প্রকৃত ঘটনা যাচাই করে সঠিক সংবাদ প্রকাশ এবং জনি এন্টার প্রাইজের সুনাম ও ব্যবসায়িক ক্ষতি পূরণে সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করা হয়।তবে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের অনেক প্রশ্নের উত্তর দিতে পারেননি জনির পরিবারের সদস্যরা। এ সময় জনির স্ত্রী সোনিয়া জামান ও মা রেহানা জামানও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।