1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বাফুফে সভাপতির বিরুদ্ধে খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলা - Khulnar Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন

বাফুফে সভাপতির বিরুদ্ধে খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলা

  • প্রকাশিত : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৩৭৪ বার শেয়ার হয়েছে

নিউজডেস্ক || সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গতকাল রোববার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে ব্যান্ডশিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন শেখ সেলিম, শেখ হেলাল, কর্নেল ফারুক খান, ফজলে নূর তাপস, সাইদ খোকন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, সাজু খাদেম, সাংবাদিক শাবান মাহমুদ প্রমুখ।

মামলার অভিযোগে বলা হয়,২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনী প্রচারের সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে অস্ত্রসহ তার গাড়িবহরে আসামিরা হামলা চালান। এ সময় তারা গাড়িবহরের ১২-১৪ টি গাড়ি ভাঙচুর করে, ৪টি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতা-কর্মীদের মারধর করেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীরাও আহত হন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।