1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বাগেরহাটে সাবেক নৌবাহিনীর কর্মকর্তা ও সংবাদকর্মীর ওপর হামলা - Khulnar Khabor
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয়ের মনোনীত সভাপতি সুমন-কে ফুলেল শুভেচ্ছা কয়রায় বিএনপি নেতাকে ফাঁসাতে মৎস্য ঘেরে আগুন দিয়ে বাসা পুড়িয়ে দেয়ার প্রতিবাদে ঘের মালিকের সংবাদ সম্মেলন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় মানব পাচার প্রতিরোধ প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা মহানগর ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালন বাগেরহাটে সাবেক নৌবাহিনীর কর্মকর্তা ও সংবাদকর্মীর ওপর হামলা কেশবপুর ও বাঘারপাড়া উপজেলা মিলে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত যশোরে প্রাইভেটকার-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ চালকসহ আহত পাঁচ ডুমুরিয়ায় আশ্রয়ন প্রকল্প পরিদর্শন: তিন দিনের মধ্যে মাটি সরানোর নির্দেশ মন্ত্রণালয়ের কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসায় সভাপতি পদ নিয়ে বর্তমান অবস্থা বহাল সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানব পাচার রোধ এবং উপকূলীয় জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দৃঢ় অবস্থানে কোস্ট গার্ড নিজস্ব অর্থায়নে নব্বইরশি বাসস্ট্যান্ডের বালুর রাস্তায় সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা আসাদুজ্জামান মিলন যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত ‎গ্রেফতার হলো খুলনায় গৃহকর্মী নির্যাতনের পুলিশ দম্পতি সুন্দরবনে কুমিরের আক্রমণ, গেলো এক নারীর প্রাণ যশোর শার্শায় দুটি বিদেশী পিস্তল ও চারটি ম্যাগাজিনসহ গ্রেপ্তার খুলনা শিপইয়ার্ড লিমিটেড পরিদর্শন করলেন মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা পাইকগাছায় “ডিসিআর” পেতে জমি দখলের প্রচেষ্টায় ব্যর্থ জামায়াত নেতা নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হচ্ছে ০৫টি রিভারাইন পেট্রোল ভেসেল মোংলায় মেশিনে কাজ করার সময় এ শ্রমিকের হাত কেটে বিচ্ছিন্ন, এ ঘটনার নেপথ্যে কি? যশোরে দেশীয় অস্ত্রসহ চিহ্নিত ছিনতাইকারী ও সন্ত্রাসী রাহাত গ্রেফতার

বাগেরহাটে সাবেক নৌবাহিনীর কর্মকর্তা ও সংবাদকর্মীর ওপর হামলা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৫৮ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট||বাগেরহাট সদর উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নে সাবেক এক নৌবাহিনী কর্মকর্তার বাড়ি নির্মাণে চাঁদা দাবি এবং তথ্য সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম ও তার বাহিনীর বিরুদ্ধে।

জানা গেছে, সাবেক নৌবাহিনী লেফটেন্যান্ট কমান্ডার ফারজানা আক্তার নিজের বাড়ি নির্মাণ করতে গেলে মল্লিকের বেড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ ও তার বাহিনী মোটা অঙ্কের চাঁদা দাবি করে। এই খবর পেয়ে বাগেরহাট জেলা প্রেসক্লাবের নির্দেশনায় সরজমিন অনুসন্ধানে যান দৈনিক অভয়নগর পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি মিজানুর রহমান।

অনুসন্ধান ও সংবাদ সংগ্রহের একপর্যায়ে বিএনপি নেতা জাহিদ ও তার সন্ত্রাসী বাহিনী ক্ষিপ্ত হয়ে সংবাদকর্মী মিজানুর রহমানের ওপর চড়াও হয়। এ সময় তারা ভুক্তভোগী ফারজানা আক্তার ও তার বৃদ্ধা মাকেও নির্মমভাবে পিটিয়ে জখম করে।

হামলায় গুরুতর আহত অবস্থায় সংবাদকর্মী মিজানুর রহমান এবং সাবেক নৌবাহিনী কর্মকর্তাসহ তার মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন।এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল।

ভুক্তভোগী পরিবার চিকিৎসা গ্রহণের পর আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে। এ বিষয়ে বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।