1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
প্রস্তুতি সম্পন্ন হয়েছে , রাত পোহালেই ভোট - Khulnar Khabor
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা

প্রস্তুতি সম্পন্ন হয়েছে , রাত পোহালেই ভোট

  • প্রকাশিত : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৬ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম,খুলনা।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ও গণভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বুধবার রাত পোহালেই আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। চলবে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত। গতকাল মঙ্গলবার সকালে শেষ হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। ইতোমধ্যে আসনগুলোতে পৌঁছেছে নির্বাচনি সরঞ্জাম। প্রস্তুতি রয়েছে আইনশৃখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এবারের নির্বাচনে খুলনার ৬ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৮ জন প্রার্থী। এরমধ্যে খুলনা-১ আসনের ১২ জন প্রার্থীর মধ্যে সম্মিলিত জাতীয় জোটের অন্তর্গত বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সুনীল শুভ রায় (মোমবাতি), জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর হোসেন (লাঙ্গল), জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী (দাড়িপাল্লা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কিশোর কুমার রায় (কাস্তে), ইসলামী আন্দোলনের মো. আবু সাঈদ (হাতপাখা), জেএসডির প্রসেনজিৎ দত্ত (তারা), বিএনপি’র আমীর এজাজ খান (ধানের শীষ), বাংলাদেশ মাইনরিটি জাতীয় পার্টির প্রবীর গোপাল রায় (রকেট), গণ অধিকার পরিষদের জিএম রোকনুজ্জামান (ট্রাক), বাংলাদেশ সম অধিকার পরিষদের সুব্রত মণ্ডল (দোয়াত কলম), দুই স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডল (ঘোড়া) ও গোবিন্দ হালদার (কলস) প্রতীক নিয়ে নির্বাচনি লড়াইয়ে রয়েছেন।

খুলনা-২ আসনে ৩ প্রার্থীর মধ্যে বিএনপি’র নজরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ), জামায়াতের শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল (দাঁড়িপাল্লা) ও ইসলামী আন্দোলনের মুফতি আমানুল্ল্যাহ (হাতপাখা)।

খুলনা-৩ আসনে ১০ প্রার্থীর মধ্যে বিএনপি’র রকিবুল ইসলাম(ধানের শীষ), জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান(দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের মো. আব্দুল আউয়াল(হাতপাখা), বাসদের জনার্দন দত্ত (মই), এনডিএমের শেখ আরমান হোসেন (সিংহ), জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন (লাঙ্গল) এবং স্বতন্ত্র মোঃ মুরাদ খান লিটন (ঘুড়ি), মঈন মোহাম্মদ মায়াজ (ফুটবল), এসএম আরিফুর রহমান মিঠু (হরিণ) ও মোঃ আবুল হাসনাত সিদ্দিক (জাহাজ)।

খুলনা-৪ আসনে চার প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনুস আহম্মেদ সেখ (হাতপাখা), বিএনপি’র এস কে আজিজুল বারী (ধানের শীষ), খেলাফত মজলিসের এসএম সাখাওয়াত হোসাইন (দেয়াল ঘড়ি) ও স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেন (ফুটবল)।

খুলনা-৫ আসনে চার প্রাথীর মধ্যে জামায়াতে ইসলামীর গোলাম পরওয়ার (দাঁড়িপাল্লা), বিএনপি’র মোহাম্মদ আলি আসগার (ধানের শীষ), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলাদার (কাস্তে) ও জাতীয় পার্টির শামিম আরা পারভীন ইয়াসমীন (লাঙ্গল)।

খুলনা-৬ আসনের পাঁচ প্রার্থীর মধ্যে বিএনপি’র এসএম মনিরুল হাসান বাপ্পী (ধানের শীষ, জামায়াতে ইসলামীর মো. আবুল কালাম আজাদ (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের মো. আছাদুল্লাহ ফকির (হাতপাখা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল (কাস্তে) ও জাতীয় পার্টির মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর (লাঙ্গল)।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে খুলনার ছয়টি আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ৮৪০টি এবং ভোটকক্ষের সংখ্যা ৪ হাজার ২৫৭টি। আর মোট ২১ লাখ ১ হাজার ৩৩৫ জন ভোটারের মধ্যে ১০ লাখ ৪৬ হাজার ৪৩২ জন পুরুষ এবং ১০ লাখ ৫৪ হাজার ৮৭৪ জন নারী ভোটার রয়েছে। এরমধ্যে খুলনা-১ (বটিয়াঘাটা, দাকোপ) আসনে ভোটকেন্দ্র ১১৯টি, ভোট কক্ষ ৬২৬টি। এই আসনে ৩ লাখ ৭ হাজার ১০৩ জন ভোটারের মধ্যে ১ লাখ ৫২ হাজার ২৮৫ জন পুরুষ এবং ১ লাখ ৫৪ হাজার ৮১৪ জন নারী ও ৪ জন হিজড়া ভোটার রয়েছে।

খুলনা-২ (কেসিসির ১৬-৩১ নং ওর্য়াড) আসনে ভোটকেন্দ্র ১৫৭টি, ভোট কক্ষ ৬৬৩টি। এই আসনে ৩ লাখ ৩৫ হাজার ২৪১ জন ভোটারের মধ্যে ১ লাখ ৬৫ হাজার ৭৬২ জন পুরুষ এবং ১ লাখ ৬৯ হাজার ৪৬৯ জন নারী ও ১০ জন হিজড়া ভোটার রয়েছে।

খুলনা-৩ (খুলনা সটিি র্কপোরশেন ১-১৫ নং ওর্য়াড ও দঘিলয়িা উপজলোর আড়ংঘাটা ও যোগীপোল ইউনয়িন) আসনে ভোটকেন্দ্র ১১৫টি, ভোট কক্ষ ৫১৬টি। এই আসনে ২ লাখ ৫৪ হাজার ৪০৯ জন ভোটারের মধ্যে ১ লাখ ২৭ হাজার ৬৩৬ জন পুরুষ এবং ১ লাখ ২৬ হাজার ৭৬৫ জন নারী ও ৮ জন হিজড়া ভোটার রয়েছে।

খুলনা-৪ (দিঘলিয়া ০২ টি ইউনয়িন ব্যতীত, রুপসা, তেরখাদা) আসনে ভোটকেন্দ্র ১৪৪টি, ভোট কক্ষ ৭৬৮টি। এই আসনে ৩ লাখ ৭৮ হাজার ৪৫৩ জন ভোটারের মধ্যে ১ লাখ ৮৮ হাজার ৫২৬ জন পুরুষ এবং ১ লাখ ৮৯ হাজার ৯২২ জন নারী ও ৫ জন হিজড়া ভোটার রয়েছে।

খুলনা-৫ (ফুলতলা, ডুমুরিয়া, গিলাতলা ক্যান্টনমেন্ট) আসনে ভোটকেন্দ্র ১৫০টি, ভোট কক্ষ ৮২৭টি। এই আসনে ৪ লাখ ২ হাজার ৭৯৮ জন ভোটারের মধ্যে ১ লাখ ৯৯ হাজার ৩৫৪ জন পুরুষ এবং ২ লাখ ৩ হাজার ৪৪৩ জন নারী ও এক জন হিজড়া ভোটার রয়েছে।

খুলনা-৬ (কয়রা, পাইকগাছা) আসনে ভোটকেন্দ্র ১৫৫টি, ভোট কক্ষ ৮৫৭টি। এই আসনে ৪ লাখ ২৩ হাজার ৩৩১ জন ভোটারের মধ্যে ২ লাখ ১২ হাজার ৮৬৯ জন পুরুষ এবং ২ লাখ ১০ হাজার ৪৬১ জন নারী ও এক জন হিজড়া ভোটার রয়েছে।

খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সল কাদের বলেন, নির্বাচনকে ঘিরে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার বলেন, সিসিটিভি ক্যামেরা থাকবে। বডি ক্যামও থাকবে। খুলনা-১, ২, ৪, ৫ ও ৬ আসনের নির্বাচনি ফলাফল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে এবং খুলনা-৩ আসনের ফলাফল বিভাগীয় কমিশার কার্যালয় থেকে ঘোষণা করা হবে। তিনি বলেন, মঙ্গলবার মধ্যরাত থেকে মোটরসাইকেল এবং বুধবার মধ্যরাত থেকে অন্যান্য যানবাহন চলাচল বন্ধ থাকবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।