1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
প্রবাসে স্বামী যশোরে স্ত্রীর ঘরে পরপুরুষ হাতে-নাতে ধরে গণধোলাই দিল এলাকাবাসী - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন

প্রবাসে স্বামী যশোরে স্ত্রীর ঘরে পরপুরুষ হাতে-নাতে ধরে গণধোলাই দিল এলাকাবাসী

  • প্রকাশিত : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৭০ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের মনিরামপুর উপজেলার কুয়াদা এলাকায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরে গভীর রাতে লঙ্কাকাণ্ড ঘটে গেছে। অভিযুক্ত যুবককে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়েছে উত্তেজিত জনতা।

এই ঘটনাকে কেন্দ্র করে মারামারি ও উত্তেজনায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াদা এলাকার এক বাসিন্দা প্রায় এক বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। অভিযোগ উঠেছে, স্বামীর অনুপস্থিতির সুযোগে তার স্ত্রীর সঙ্গে যশোর মনিরামপুরের জামজামি গ্রামের মৃত নিছার আলীর ছেলে ইউসুফ (২৯)-এর অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত চার মাস ধরে তাদের এই গোপন অভিসার নিয়ে এলাকায় কানাঘুষা চলছিল।ইউসুফ ওই নারীর ঘরে প্রবেশ করলে স্থানীয়রা বিষয়টি টের পায়। এলাকাবাসী একত্রিত হয়ে তাদের আপত্তিকর অবস্থায় ধরে ফেলে। খবরটি ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে শত শত মানুষ সেখানে জড়ো হয়।

এ সময় স্থানীয় ইজিবাইক চালক জামালের সঙ্গে অভিযুক্ত ইউসুফের তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। উত্তেজিত জনতা অভিযুক্ত যুবককে আটক করে গণধোলাই দেয়।ঘটনায় নতুন মোড় নেয় যখন অভিযুক্ত ইউসুফের নিজের স্ত্রী স্বামীর চারিত্রিক স্খলন নিয়ে মুখ খোলেন।

তিনি আক্ষেপ করে বলেছিলেন গত চার মাস ধরে আমার স্বামী প্রবাসীর স্ত্রীর কাছে যাতায়াত করত। আমি নিজে একাধিকবার হাতেনাতে ধরে নিষেধ করেছি, কিন্তু সে আমার কোনো কথা শোনেনি।আটক ইউসুফ পেশায় ট্রলি চালক হলেও এলাকাবাসীর দাবি, সে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। পরকীয়ার পাশাপাশি তার এই অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।আশ্চর্যের বিষয় হলো, এত বড় ঘটনার পরও স্থানীয়রা পুলিশকে কোনো খবর দেয়নি। স্থানীয় মাতব্বর ও প্রভাবশালীরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

তবে প্রবাসীর অনুপস্থিতিতে এমন বিশ্বাস ঘাতকতা এবং সামাজিক অবক্ষয় নিয়ে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে তীব্র সমালোচনা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।