পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। খুলনার পাইকগাছায় ডিসিয়ার পাওয়ার জন্য প্রতিপক্ষের ৪৭ বছরের দখলি সম্পত্তি জবর দখল করতে যেয়ে ব্যর্থ হলেন জামায়াত নেতা ।সরজমিনে গেলে স্থসনী আমজাদ হোসেন জানান,উপজেলার লস্কর ইউনিয়নের কেওড়া তলা মৌজায় লক্ষীখোলা গ্রামের ইকবাল কাগুজী সাত বিঘা জমিতে ৯০ দশক থেকে চিংড়ি ও ধান চাষ করে আসছেন। যার মধ্যে ৭৩ শতক জমি ভিপি সম্পত্তি।
উক্ত সম্পত্তি বাংলা ১৩৮৫ থেকে ১৪৩২ সাল পর্যন্ত ডিসিআর মুলে তিনি ভোগ দখল করছেন। এদিকে চলতি বছর উক্ত ৭৩ শতক জমি ডিসিয়ার পাওয়ার উদ্দেশ্যে দখল প্রমান করতে মন্টু কাগুজী লোকজন নিয়ে বুধবার সকালে ঘেরের পাশে রাস্তার উপর একটি বাসা নির্মান করতে থাকেন। এসময় ঘের মালিক ইকবাল কাগুজী বাঁধা প্রদান করেন। বাঁধা উপেক্ষা করে কাজ করতে থাকলে তিনি ৯৯৯ কল করে পুলিশের মাধ্যমে দখল প্রচেষ্টা বন্ধ করেন। এবিষয়ে ইকবাল কাগুজী জানান, উক্ত সম্পত্তি তিনি ও তার পূর্বসূরিরা দীর্ঘ ৪৭ বছর যাবত শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন। মোট ৭ বিঘা সম্পত্তির মধ্যে ৭৩ শতক জমি ভিপি সম্পত্তি হয়।
চলতি বছরের ডিসিআর পেতে আবেদন করেছি। একই জমি ডিসির পেতে ও ইকবাল কাগজীর আবেদনের বিরুদ্ধে সহকারী কমিশনার (ভুমি) অফিসে আবেদন করেন বলে জানা যায়। এ ব্যাপারে জামায়াত নেতা মন্টু কাগুজীর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি বর্তমান জাময়াতের কোন পদে নেই। তিনি আরও বলেন ভূমি অফিস থেকে বলেছে ডিসিআর পেতে হলে জমি দখলে থাকতে হবে।এজন্য আমি দখল নিতে গিয়েছিলাম পাইকগাছা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি বলেন, ডিসিয়ারের জন্য দু’পক্ষই আবেদন করেছেন। দখল মোতাবেক আইনগত ভাবে ডিসিয়ার প্রদান করা হবে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।