1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নৌবাহিনীর অভিযানে টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ ওয়ারেন্টভুক্ত আসামি আটক - Khulnar Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন

নৌবাহিনীর অভিযানে টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ ওয়ারেন্টভুক্ত আসামি আটক

  • প্রকাশিত : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১১১ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।। দেশব্যাপী সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী নিরবিচ্ছিন্নভাবে অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার (১৮-০১-২০২৬) দিবাগত রাতে টেকনাফ উপজেলার নাজিরপাড়া এলাকায় নৌবাহিনী অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শামশুল হক ওরুফে বদাফুলাকে আটক করে।

টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট গোপন তথ্যের মাধ্যমে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী শামশুল হকের অবস্থান জানতে পেরে টেকনাফ উপজেলার নাজিরপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এসময় নৌ কন্টিনজেন্ট এবং স্পেশাল ফোর্স (সোয়াডস্) এর অভিযানিক দলটি রাতের অন্ধকারে ধাওয়া করে শীর্ষ সন্ত্রাসী শামশুল হককে আটক করতে সক্ষম হয়।

আটককৃত সন্ত্রাসীর তথ্যের ভিত্তিতে তার তরমুজ ক্ষেতের ছাপড়ি ঘর তল্লাশি করে ০২টি বিদেশি পিস্তল, পিস্তলের ০৩ রাউন্ড তাজা গোলা, শর্টগানের ০২ রাউন্ড তাজা গোলা এবং ০১টি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়। থানা সূত্রে জানা যায়, আটককৃত শীর্ষ সন্ত্রাসী শামশুল হক দীর্ঘদিন ধরে মাদক পাচার, মানুষকে জিম্মি করে অর্থ আদায় ও জোরপূবর্ক জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে। আটককৃত সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ তাকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, আটককৃত সন্ত্রাসীর বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলার পাশাপাশি টেকনাফ থানায় একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।

বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নৌবাহিনী সক্রিয় ভূমিকা পালন এবং একটি সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে ০৮টি জেলার অন্তর্ভুক্ত ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।