নিজস্ব প্রতিবেদক।।নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির খুলনা-ঢাকা মহাসড়ক সংলগ্ন স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে নিজ হাতে গাছ লাগিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মো: ইমজামাম-উল-হোসেন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ফারজানা আক্তার, লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্স ফ্যাকাল্টির ডীন শেখ মাহরুফুর রহমান, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডীন হাসিবুল হোসেন সুমন, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, প্রক্টর শাকীল আহমদ, সহকারী প্রক্টরবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ২০২৬ সালের বৃক্ষরোপণ এ কর্মসূচির মাধ্যমে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে স্থায়ী ক্যাম্পাসে ফলজ,বনজ, ঔষধি ও সৌন্দর্য বর্ধনসহ শতাধিক গাছের চারা রোপণ করে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।