খুলনার খবর।। খুলনা, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬: নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের এম ডি এস ( মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ) প্রোগ্রামের ফল-২০২৪ ব্যাচের বিদায় সংবর্ধনা। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার ও বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান।
অন্যদিকে এ সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান এবং প্রক্টর শাকীল আহমদ। এ সময় বিদায় সংবর্ধনায় উপস্থিত অতিথিবৃন্দ মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ফল-২০২৪ ব্যাচের অধ্যায়ন শেষ করা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে বলেন, এই স্নাতকোত্তর প্রোগ্রাম যা টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, জেন্ডার বৈষম্য, এবং নীতিনির্ধারণের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করে। এটি মূলত এনজিও, সরকারি ও বেসরকারি খাত, এবং আন্তর্জাতিক সংস্থা, যেমন জাতিসংঘ, বিশ্বব্যাংক সহ বিভিন্ন সংস্থার কর্মজীবনের জন্য পেশাদার দক্ষতা তৈরি করে।
বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকে এই এম ডি এস প্রোগ্রাম এর মাধ্যমে দক্ষিণ অঞ্চল সহ বাংলাদেশে দক্ষ মানব সম্পদ তৈরিতে ভূমিকা রেখে চলেছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।