সাগর কুমার বাড়ই ,তেরখাদা ( খুলনা ) প্রতিনিধি।।খুলনা জেলার তেরখাদা উপজেলার অদূরে কাগদী সার্বজনীন দুর্গা মন্দিরে উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী অষ্টনাগের পূজা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ( ৩রা আগস্ট, ১৭ই শ্রাবণ ) সোমবার সকাল ১০ টায় কাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শ্রী শ্রী অষ্টনাগের পূজার আয়োজন করা হয়।
প্রতি বছরের ন্যায় এ বছরও তেরখাদা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত মায়ের শত শত ভক্তবৃন্দের উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী অষ্টনাগের পূজা অনুষ্ঠিত হয়।পূজায় তেরখাদা উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষসহ শত শত ভক্তের আগমন ঘটে। পূজাকে ঘিরে কাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
ওঝা কানাই লাল বালার সার্বিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় প্রতি বছর এ পূজা-অর্চনার সূচনা হয়ে থাকে। তাঁর সহযোগিতা ও প্রচেষ্টায় এবারও যথাযথ ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন হয়।
ওঝা কানাই লাল বালা বলেন, তিনি প্রতি বছর শত শত স্বর্পে দংশন করা রোগীদের সুস্থ করে তোলেন । তিনি আরও বলেন, সাপে দংশন করা রোগীদের নিকট হতে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন করার জন্য সামান্য পরিমাণ অর্থ গ্রহণ করেন। আর সেই অর্থ দিয়ে ও কাগদী গ্রামবাসীদের সাহায্য সহযোগিতার প্রতি বছরে মায়ের পূজা সম্পন্ন করেন।তিনি আগত ভক্তবৃন্দদের কে বলেন আমি যে দিন পরলোকগমন করবো সে দিন থেকেই আমার শিষ্য অনিল মন্ডল ( ছোট বুড়ো ) , সাংবাদিক সাগর কুমার বাড়ই ও দিপক মন্ডল সাপে দংশন করা রোগীদের শ্রী শ্রী মা মনসার আশীর্বাদে সুস্থ করে তুলবে।
এসময় শ্রী শ্রী অষ্টনাগের পূজা উপলক্ষে ভক্তবৃন্দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ধর্মীয় রীতি-নীতি ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজায় অংশ নেন আগত ভক্তরা।পূজা অনুষ্ঠান শেষে মায়ের মহা প্রসাধ আগত ভক্তবৃন্দের মাঝে বিতরন করা হয়।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।