1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ার গাজীরহাট ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ছিনতাই ও হত্যা চেষ্টা মামলা - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক

দিঘলিয়ার গাজীরহাট ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ছিনতাই ও হত্যা চেষ্টা মামলা

  • প্রকাশিত : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৪ বার শেয়ার হয়েছে

দিঘলিয়া (খুলনা)প্রতিনিধি || দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমরা হাটে পান বিক্রি করে বাড়ি ফেরার পথে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় গাজীরহাট ইউপি চেয়ারম্যান মোল­া মফিজুল ইসলাম ঠান্ডুকে আসামি করে মামলা হয়েছে। ভিকটিম বখতিয়ার শিকদার বাদী হয়ে দিঘলিয়া থানায় ঠান্ডুসহ ২৩ জনের নাম উল্লেখ  করে মামলাটি দায়ের করেছেন। পুলিশ পার্শ্ববর্তী কালিয়া উপজেলার হামিদপুর ইউপি সদস্যকে আটক করেছে।

এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর উপজেলার ডোমরা হাটের ইজারাদার আলমগীর আত্মগোপনে চলে যান। এরপর থেকে পার্শ্ববর্তী কালিয়া উপজেলার জাহাঙ্গীর মোল্লা   হাটের দখল নিয়ে ইজারার টাকা উত্তোলন ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল স্থানীয় প্রভাবশালীদের সহায়তায়। তার এহেন কর্মকান্ডে বাধা দিলে নির্যাতন, হামলা ও মামলাসহ বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করতে থাকে। গত ৩০ আগস্ট ডোমরা হাটে পান বিক্রি করে বাড়ি ফেরার সময় জুংগশিয়া  মোড়ে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা স্থানীয় প্রভাবশালী ঠান্ডু মোল্লা  ও হামিম মোল্লার  নেতৃত্বে অতর্কিতভাবে হামলা চালি কয়েকজনের নিকট থাকা পান বিক্রির ৬৫ হাজার ৮শ’ টাকা ও একটি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নং খুলনা-হ-১১-২৭৪৯) ছিনিয়ে নিয়ে যায়। হামলায় মহিষদিয়া গ্রামের মহাসিন শিকদার, লিটন শিকদার, টুটুল শিকদার ও নাসির শিকদার রক্তাক্ত জখম হয়। তাদের আত্মচিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এলে পিস্তল বের করে ফাঁকা ফায়ার করতে করতে আসামিরা পালিয়ে যায়।

আহতদের মধ্যে মহাসিন শিকদারকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেলে রেফার করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।