1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত - Khulnar Khabor
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত দিঘলিয়ার সেনহাটি বাসীর দীর্ঘদিনের দাবি পূরণে আশার আলো  ক্রিসেন্ট পিপলসের মাঝ রাস্তা খুলে দেওয়ার উদ্যোগে -এমপি এসকে আজিজুল বারী হেলাল সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকারের অপরাধে ৪ জেলে আটক লোহাগড়ায় ইজিবাইক চুরি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার লোহাগড়ায় মধুমতি নদীভাঙ্গন কবলিত এলাকা ঘুরে দেখলেন নড়াইল -২ আসনের এমপি আতাউর রহমান বাচ্চু লোহাগড়ার মল্লিকপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী পালিত কাল থেকে খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ২৯ জন গ্রেফতার: কেএমপি জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চিত্রা নদীর উপর ব্রিজ নির্মানের দাবিতে উত্তাল কুমীরডাঙ্গা-গাজীপুরের শত শত মানুষের মানববন্ধন ও সমাবেশ খুলনা লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩ খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা দিঘলিয়ার গাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মো. ফারুক হোসেনের নির্বাচনী ইশতেহার ঘোষণা দিঘলিয়ার গাজিরহাট ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. বিল্লাল মোল্লার নির্বাচনী ইশতেহার ঘোষণা খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন আজ_ওস্তাদ_আব্দুল_মালেক_চিশতীর_৭ম_মৃত্যুবার্ষিকী। তীব্র গরমে স্বস্তির ছোঁয়া, খুলনায় রেড ক্রিসেন্টের পানি-ছাতা বিতরণ বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর রামপালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ব্যাপক আয়োজন দোকানপাট খোলা রাখার সময় বাড়াল সরকার

দিঘলিয়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২১৪ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম, দিঘলিয়া।।খুলনার দিঘলিয়া উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষার দাবিতে ছাত্রসমাজ, যুবসমাজ ও সুশীল সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) বেলা ১১টায় উপজেলার পথের বাজার এলাকায় “মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন” প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন ও বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে তরুণ সমাজের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ায় সামাজিক অবক্ষয়, অপরাধপ্রবণতা ও পারিবারিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে পরিবার, সমাজ, প্রশাসন এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দিঘলিয়া থানা পুলিশের কর্মকর্তা শাহ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা মনিরুজ্জামান, মোল্লা দিদার হোসেন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম, কুদরতি এলাহী স্পিকার, সাবেক ইউপি সদস্য জিয়া, মোল্লা মাহামুদুল হাসান মিঠু, হাসিবুল ইসলাম সাদ্দাম, লিটন মোল্লা, ইউপি সদস্য পলি আক্তার, ঝর্না বেগম, আতিকুল ইসলাম, রাতুল রায়হানসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, মাদকমুক্ত দিঘলিয়া গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণেরও সচেতন ভূমিকা পালন করতে হবে। তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান।

কর্মসূচির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মোল্লা মো. সোহেল রানা লিটন, খান তাজুল ইসলাম ইমন, মো. তৈয়বুর রহমান মোল্লা, গাজী আব্দুর রব, মো. আসাদুজ্জামান আশা, মো. শোয়েব হোসেন রানা, মো. শাহরিয়ার হোসেন ফাহিম, এস এম তাওহীদ রূপম, মো. বাসার শেখ, মো. তরিকুল ইসলাম ডালিম, মো. মঞ্জুরুল ইসলাম, মো. রাজু আহমেদ মিলন, আবুল হাসনাত ঝলমল, মো. নাজমুল সর্দার, সাংবাদিক মো. রুবেল শেখ, মো. রেজয়ান মোল্লা রেজা, মো. মেহেদি হাসান মোল্লা, মো. আশিকুর রহমান শেখ ও মো. সাকিব শেখ।

এছাড়াও কর্মসূচিতে অংশগ্রহণ করে বিভিন্ন সামাজিক সংগঠন, যার মধ্যে ছিল আলোর মিছিল, দিঘলিয়া উন্নয়ন সংস্থা, দিঘলিয়া ব্লাড ব্যাংক, কবি কৃষ্ণচন্দ্র মজুমদার ব্লাড ব্যাংক, ঘোষগাতী-মহেশ্বরপুর যুব সংঘসহ আরও কয়েকটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন।

মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পথের বাজার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।
কর্মসূচিতে উপস্থিত সকলেই দিঘলিয়াকে মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং মাদকের বিরুদ্ধে চলমান সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার অঙ্গীকার করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।