এস.এম.শামীম,দিঘলিয়া।।দিঘলিয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
গতকাল সোমবার (৬ জুলাই) সকাল ১১ টায় “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাধ্যমে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়। তার অংশ হিসাবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) খুলনার দিঘলিয়া উপজেলা চত্বর থেকে র্যালী অনুষ্ঠিত হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালীটি পুণরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালী পরবর্তী উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করেন। গাছের চারা বিতরণ শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মিসেস নিসা।
এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল উপজেলা নির্বাচন অফিসার হুমায়রা পারভীন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নুসরাত জাহান, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দেব বসাক, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মমতাজ খানম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জামাল হুসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টি এম শাহ আলম, সোনালী ব্যাংক ম্যানেজার রফিকুজ্জামান মিঞা। আরও উপস্থিত ছিলেন সহকারী পল্লী উন্নয়ন অফিসার সুমন চৌধুরী, হিসাবরক্ষক উজ্জ্বল রায় চৌধুরী, পরিদর্শক ইসমাইল হোসেন, সুখলাল বিশ্বাস, মাঠসহকারী ফারহানা ইসলাম, শাহীনার খাতুন, শেখ মিরাজুল ইসলাম, বিএনপি নেতা গাজী জাকির হোসেন, ডাঃ হাফিজুর রহমান অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, বিআরডিবির সুফলভোগী ও উদ্যোক্তাগণ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিআরডিবির মাঠ সহকারী অপূর্ব হালদার। অনুষ্ঠান শেষে দিঘলিয়া উপজেলা বিআরডিবির পক্ষ থেকে উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।